• গভীর হচ্ছে তুরস্কের রাজনৈতিক সংকট

    গভীর হচ্ছে তুরস্কের রাজনৈতিক সংকট

    নভেম্বর ০৬, ২০১৬ ১৪:৩৫

    তুরস্কের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি তাদের সংসদীয় কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাসহ নয় সংসদ সদস্যকে গ্রেফতার ও কারাদণ্ড দেয়ার প্রতিবাদে এইচডিপি এ  সিদ্ধান্ত নেয়।

  • তুরস্কের জমহুরিয়াত পত্রিকার আরো ৯ সাংবাদিকের জেল

    তুরস্কের জমহুরিয়াত পত্রিকার আরো ৯ সাংবাদিকের জেল

    নভেম্বর ০৫, ২০১৬ ২৩:৫৫

    তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আদালত দেশটির বিরোধীদলীয় দৈনিক জমহুরিয়াত পত্রিকার নয় সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে। তুরস্কের প্রধান কুর্দিপন্থি দলের কয়েকজন নেতাকে কারাদণ্ড দেয়ার একদিন পার শনিবার এসব সাংবাদিককে জেল দেয়া হলো। নয় সাংবাদিকের কারাদণ্ড দেয়ার মধ্যদিয়ে তুরস্কে বিরোধী মতাবলম্বীদের ওপর এরদোগান সরকারের দমন-পীড়নের মারাত্মক চিত্র বেরিয়ে এল।

  • তুরস্কে আবার গ্যাস রপ্তানি শুরু করেছে ইরান

    তুরস্কে আবার গ্যাস রপ্তানি শুরু করেছে ইরান

    নভেম্বর ০১, ২০১৬ ০৩:৩৮

    তুরস্কে আবার গ্যাস রপ্তানি করতে শুরু করেছে তেহরান। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির মুখপাত্র মাজিদ বুজারযাদে জানিয়েছেন, তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও গ্যাস কোম্পানি বোটাসের পক্ষ থেকে সৃষ্ট কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে গ্যাস রপ্তানি বন্ধ ছিল।

  • জমহুরিয়াত পত্রিকার সম্পাদককে আটক করেছে তুর্কি পুলিশ

    জমহুরিয়াত পত্রিকার সম্পাদককে আটক করেছে তুর্কি পুলিশ

    অক্টোবর ৩১, ২০১৬ ১৪:৪৯

    তুরস্কের বিরোধীমতের প্রভাবশালী দৈনিক জমহুরিয়াত পত্রিকার সম্পাদক ও কয়েকজন সাংবাদিককে আটক করেছে দেশটির পুলিশ। এসব সাংবাদিককে গ্রেফতারের জন্য তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।

  • গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে তুরস্কে সামরিক ১৮ পাইলট আটক

    গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে তুরস্কে সামরিক ১৮ পাইলট আটক

    অক্টোবর ৩১, ২০১৬ ০৫:৩৫

    তুরস্ক সামরিক ১৮ পাইলটকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে এ সব পাইলটকে আটক করা হয়। জুলাই মাসের ১৫ তারিখের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেন জড়িত বলে দাবি করে আসছে তুরস্ক।

  • সীমান্তে সেনা বাড়াচ্ছে তুরস্ক; ইরাকি স্বেচ্ছাসেবী নিয়ে হুঁশিয়ারি

    সীমান্তে সেনা বাড়াচ্ছে তুরস্ক; ইরাকি স্বেচ্ছাসেবী নিয়ে হুঁশিয়ারি

    অক্টোবর ৩০, ২০১৬ ০৯:১৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরাক সীমান্তবর্তী সিলোপি শহরে তিনি সেনা উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নেবেন। পাশাপাশি তিনি ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবিকে সিরিয়ায় যুদ্ধে যাওয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন।

  • আরো ৭৩ পাইলটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করল তুরস্ক

    আরো ৭৩ পাইলটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করল তুরস্ক

    অক্টোবর ২৭, ২০১৬ ১৪:০১

    তুরস্কের কৌঁসলীরা এবার বিমান বাহিনীর ৭৩ জন পাইলটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত এবং সহানুভূতিশীল ব্যক্তিদের ওপর আঙ্কারার কঠোর দমন পীড়ন চালানোর অংশ হিসেবে বিমান বাহিনীর এসব কর্মকর্তাদেরকে আটকের নির্দেশ দেয়া হলো।

  • দিয়ারবাকিরের ২ মেয়রকে আটক করেছে তুরস্কের পুলিশ

    দিয়ারবাকিরের ২ মেয়রকে আটক করেছে তুরস্কের পুলিশ

    অক্টোবর ২৬, ২০১৬ ০৪:৩২

    জঙ্গিদের সহায়তা করার অভিযোগে দেশটির কুর্দি-অধ্যুষিত দিয়ারবাকির শহরের দুই কো-মেয়রকে আটক করেছে তুরস্কের পুলিশ। মঙ্গলবার রাতে গুলতান কিসানাক ও ফিরাত আনলিকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনী তাদের বাসভবন ও অফিসে ব্যাপক তল্লাশিও চালিয়েছে।

  • অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি ভালো নয়: রুহানি

    অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি ভালো নয়: রুহানি

    অক্টোবর ২৫, ২০১৬ ০৩:৩০

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধে তার দেশ অত্যন্ত স্বচ্ছ অবস্থান নিয়েছে। তিনি আরো বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের পরিণতি ‘ভয়াবহ’ হয়।

  • ৩০ জনের বেশি তুর্কি কূটনীতিক জার্মানিতে আশ্রয় চেয়েছেন

    ৩০ জনের বেশি তুর্কি কূটনীতিক জার্মানিতে আশ্রয় চেয়েছেন

    অক্টোবর ২৪, ২০১৬ ২০:২১

    তুরস্কের ৩০ জনের বেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এসব কূটনীতিকের বিরুদ্ধে।