• ইরাক-তুরস্কে তুর্কি বিমান হামলা; ১৮ পিকেকে গেরিলা নিহত

    ইরাক-তুরস্কে তুর্কি বিমান হামলা; ১৮ পিকেকে গেরিলা নিহত

    মে ১১, ২০১৬ ২২:১৬

    তুরস্কের দক্ষিণ-পূর্ব ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানে তুর্কি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।

  • ‘সিরিয়ার ভেতরে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক’

    ‘সিরিয়ার ভেতরে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক’

    মে ১১, ২০১৬ ১২:১১

    সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের সেনারা অভিযান শুরু করেছে বলে খবর বের হয়েছে। সিরিয়ায় একটি বাফার জোন প্রতিষ্ঠার উদ্দেশ্যে তুর্কি সরকার এ অভিযান শুরুর নির্দেশ দিয়েছে।

  • তুর্কি সেনা-পিকেকে গেরিলা সংঘর্ষ: নিহত ১০

    তুর্কি সেনা-পিকেকে গেরিলা সংঘর্ষ: নিহত ১০

    মে ০৯, ২০১৬ ২০:৫২

    তুরস্কের সেনাবাহিনী ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের মধ্যে দু দিনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। এর মধ্যে নুসাইবিন শহরে সংঘর্ষে আজ (সোমবার) এক সেনা মারা গেছে।

  • অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন তুর্কি প্রধানমন্ত্রী

    অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন তুর্কি প্রধানমন্ত্রী

    মে ০৫, ২০১৬ ১৫:১৩

    অবশেষে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপির নেতাদের সঙ্গে আলোচনার পরে এই ঘোষণা দিলেন। গতকাল (বুধবার) এরদোগানের সঙ্গে বৈঠকের পর থেকেই দাউদওগ্লু পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক বিরাজ করছিল।

  • দলীয় পদ ছেড়ে দিতে পারেন তুর্কি প্রধানমন্ত্রী

    দলীয় পদ ছেড়ে দিতে পারেন তুর্কি প্রধানমন্ত্রী

    মে ০৫, ২০১৬ ০৭:০৭

    তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেপভলপমেন্ট পার্টি বা একেপি’র পদ থেকে সরে দাঁড়াতে পারেন প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু। তিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে মতবিরোধের কারণে দাউদওগ্লু ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।

  • সেই বিতর্কিত বিল পাস করেই ফেলল তুর্কি সংসদীয় কমিটি

    সেই বিতর্কিত বিল পাস করেই ফেলল তুর্কি সংসদীয় কমিটি

    মে ০৩, ২০১৬ ১৪:০২

    তুরস্কের সংসদ সদস্যদের দায়মুক্তির আইন বাতিল করা হয়েছে। তুমুল তর্ক-বিতর্ক আর মারমারির পর বিলটি পাস করেছে সংসদীয় কমিটি। সমালোচকরা বলছেন, তুরস্কের কুর্দিপন্থি বিরোধীদল পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র সংসদ সদস্যদেরকে বিচারের মুখোমুখি করার জন্য এ বিল পাস করা হয়েছে।

  • বিতর্কিত সরকারি প্রস্তাব: তুর্কি সংসদে আবার মারামারি

    বিতর্কিত সরকারি প্রস্তাব: তুর্কি সংসদে আবার মারামারি

    মে ০২, ২০১৬ ২১:৩১

    তুরস্কের জাতীয় সংসদে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি এবং বিরোধী কুর্দি পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি’র সদস্যদের মধ্যে আবার মারামারির ঘটনা ঘটেছে। সংসদে সরকারি দলের পক্ষ থেকে আনা একটি বিতর্কিত বিলকে কেন্দ্র এ মারামারির ঘটনা ঘটে। বিলে সংসদ সদস্যদের ‘বিচার না করার আইন’ বাতিলের প্রস্তাব করা হয়েছে।

  • পিকেকে হামলায় ৪ তুর্কি সেনা নিহত; আহত ২৭

    পিকেকে হামলায় ৪ তুর্কি সেনা নিহত; আহত ২৭

    মে ০১, ২০১৬ ১২:৪৭

    কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের চার সেনা নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারদিন ও গাজিয়ানতেপ প্রদেশে আলাদা দুটি হামলায় এসব সেনা হতাহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নুসাইবিন শহরে সামরিক অভিযান চালানোর সময় পিকেকে গেরিলারা সেনাদের ওপর হামলা চালায়। এতে তিন সেনা নিহত ও ১৪ জন আহত হয়।

  • কাতারের তুর্কি ঘাঁটিতে সেনা পাঠাল আঙ্কারা

    কাতারের তুর্কি ঘাঁটিতে সেনা পাঠাল আঙ্কারা

    এপ্রিল ২৯, ২০১৬ ০৮:১১

    কাতারের একটি সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন করেছে তুরস্ক। বিদেশের কোনো ঘাঁটিতে তুরস্ক এই প্রথম সেনা মোতায়েন করল। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় এ কথা ঘোষণা করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু।

  • তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ নেই: রাশিয়া

    তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ নেই: রাশিয়া

    এপ্রিল ২৬, ২০১৬ ২০:৫৭

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি মস্কোকে উদ্দেশ করে আংকারা এমন কিছু শত্রুতামূলক কাজ করেছে যার কারণে শিগগিরি তুরস্ক ও রাশিয়ার মধ্যকার তিক্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। ২০১৫ সালের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার সময় রুশ মন্ত্রণালয় এ ভবিষ্যদ্বাণী করল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি খবরটি দিয়েছে।