-
এর্দোগানের বাহিনীর বিরুদ্ধে লড়ছে সিরিয়া: আসাদ
মার্চ ৩১, ২০১৬ ১৮:২৪৩১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে তাকফিরি সন্ত্রাসীদের পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের নেতৃত্বাধীন সেনাবাহিনী লড়াই করছে। রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থা দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
এবারে তুর্কি সীমান্ত প্রহরীদের গুলিতে মরছে শরণার্থীরা
মার্চ ৩১, ২০১৬ ১১:২৩৩১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীরা তুরস্কের সীমান্ত প্রহরীদের গুলিতে নিহত হচ্ছে। গত চার মাসে তিন শিশুসহ ১৬ শরণার্থী তুরস্কের সীমান্ত প্রহরীদের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে কথিত সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে যেয়ে এ সব শরণার্থী মর্মান্তিক ভাবে নিহত হয় বলে জানানো হয়েছে।
-
কাতারে সেনা ঘাটি বানাচ্ছে তুরস্ক: ২ বছরে নির্মাণ শেষ হবে
মার্চ ৩১, ২০১৬ ০৮:৩৩৩১ মার্চ (রেডিও তেহরান): কাতারে বহুমুখী সামরিক ঘাটি বানাচ্ছে তুরস্ক। তুরস্কের বিমান এবং নৌবাহিনীর জন্য এ ঘাটি তৈরি হচ্ছে। আগামী দু’বছরের মধ্যে এ ঘাটি ব্যবহার উপযোগী হয়ে যাবে বলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইসমেত ইলমাজ জানিয়েছেন। দেশ দুইটির মধ্যে সই করা নিরাপত্তা চুক্তির আওতায় এ ঘাটি তৈরি হচ্ছে।
-
সিরিয়ার যুদ্ধবিরতি বানচালের চেষ্টা করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ২৫, ২০১৬ ১০:১৪২৫ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভেলেন্তিনা মাতভিনকো অভিযোগ করেছেন, তুরস্ক সিরিয়ার যুদ্ধবিরতি বানচাল করার চেষ্টা করছে। নিজ ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ চেষ্টা করছে বলে পরিষ্কার ভাষায় অভিযোগ করেন তিনি।
-
ব্রাসেলসে বোমা হামলার কথা আগেই জানতেন এর্দোগান!
মার্চ ২৩, ২০১৬ ০৭:৩৩২৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান ব্রাসেলসে ভয়াবহ বোমা হামলার কথা আগেই জানতেন কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলতি মাসের ১৩ তারিখে ভয়াবহ গাড়িবোমা হামলায় ১৩ নিহত এবং ৩৭ আহত হওয়াকে কেন্দ্র করে এর্দোগানের দেয়া বিবৃতির জের ধরে এ প্রশ্ন তোলা হয়েছে। এ বিবৃতিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বোমা হামলা হতে পারে আশংকা ব্যক্ত করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট।
-
তুরস্ক সফররত ইরানি নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করা হলো
মার্চ ২১, ২০১৬ ০৬:২২২১ মার্চ (রেডিও তেহরান): তুরস্ক সফররত ইরানি নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছে আঙ্কারার ইরানি দূতাবাস। এতে, ইরানিদের ভিড় এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
-
‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’
মার্চ ১৯, ২০১৬ ২১:২৪১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও আংকারার মধ্যে কার্যকরী সহযোগিতা থাকলে আঞ্চলিক যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা সমাধানে দু দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
-
তুরস্ক সফরে গেছেন জারিফ: মূল ইস্যু মধ্যপ্রাচ্য
মার্চ ১৯, ২০১৬ ১৩:৩৬১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শনিবার) সকালে তুরস্ক সফরে গেছেন। তার এ সফরে মধ্যপ্রাচ্যের চলমান নানা ঘটনাবলী আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া, দু দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে তিনি তুরস্কের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
-
তুরস্কের কুর্দি অধ্যুষিত প্রদেশগুলোতে নওরোজ পালন নিষিদ্ধ করল সরকার
মার্চ ১৭, ২০১৬ ১৪:১৬১৭ মার্চ (রেডিও তেহরান): তুরস্ক সরকার দেশটির বড় শহরগুলোর পাশাপাশি কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে ফার্সি নববর্ষ নওরোজ উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুকি সরকার দাবি করেছে, ‘নিরাপত্তা সংকট সৃষ্টি’ হওয়ার আশঙ্কায় আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের পাশাপাশি কুর্দি অধ্যুষিত সাতটি প্রদেশে নওরোজ উৎসব নিষিদ্ধ থাকবে।
-
আঙ্কারার কেন্দ্রস্থলে ভয়াবহ বোমা হামলা: নিহত ২৭
মার্চ ১৩, ২০১৬ ২২:২৬১৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে আজ(রোববার) এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন মর্মান্তিক ভাবে নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। আঙ্কারার কেন্দ্রস্থলের কিজিলে এলাকার গুভান পার্কের কাছে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ওই এলাকায় কয়েকটি বাস স্টেশন রয়েছে আর বিস্ফোরণের পরই কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।