• তুরস্কে দুটি হিমবাহ ধসে ৩৩ জন নিহত; আহত ৫৩

    তুরস্কে দুটি হিমবাহ ধসে ৩৩ জন নিহত; আহত ৫৩

    ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৯:৫৩

    তুরস্কের পূর্বাঞ্চলে দুটি হিমবাহ ধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। মঙ্গলবারের একটি হিমবাহ ধসের ঘটনায় কয়েকজন নিহত হলে তাদের উদ্ধারে যাওয়া দলটির ওপর দ্বিতীয় দফা হিমবাহ ধসের ঘটনা ঘটে। দুই ধসের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • সিরিয়ার সেনা অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করল তুরস্ক

    সিরিয়ার সেনা অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করল তুরস্ক

    ফেব্রুয়ারি ০৫, ২০২০ ০৫:২২

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে দেশটির সেনা অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে তুরস্ক। তুর্কি টেলিভশন মঙ্গলবার রাতে এ খবর জানিয়ে বলেছে, দেশটির সেনারা ইদলিব শহরের দক্ষিণ উপকণ্ঠে এবং আলেপ্পো শহরে পশ্চিম ও উত্তর অংশে অবস্থিত সিরিয়ার সেনা অবস্থানে গোলা নিক্ষেপ করেছে।

  • লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সের প্রতি তুরস্কের আহ্বান

    লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সের প্রতি তুরস্কের আহ্বান

    জানুয়ারি ৩০, ২০২০ ১৩:২১

    লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লিবিয়ায় শান্তি চাইলে ফ্রান্সের উচিৎ জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াইরত খলিফা হাফতারের প্রতি সহযোগিতা বন্ধ করা।

  • মৃত পরিকল্পনা ভূমিষ্ঠ করেছেন ট্রাম্প: তুরস্ক

    মৃত পরিকল্পনা ভূমিষ্ঠ করেছেন ট্রাম্প: তুরস্ক

    জানুয়ারি ২৯, ২০২০ ১৫:২২

    ফিলিস্তিন-বিরোধী মার্কিন পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'-কে মৃত পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, এই পরিকল্পনার জন্মই হয়েছে মৃত অবস্থায়।

  • তুরস্ককে সমবেদনা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; সাহায্যের প্রস্তাব

    তুরস্ককে সমবেদনা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; সাহায্যের প্রস্তাব

    জানুয়ারি ২৫, ২০২০ ১৮:২০

    তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আজ (শনিবার) এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এই সমবেদনা জানান।

  • তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৮ আহত ৩০০

    তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৮ আহত ৩০০

    জানুয়ারি ২৫, ২০২০ ০৩:৪২

    তুরস্কের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছেন।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির ইলাজিগ প্রদেশের সিভিরিস শহর। ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে এসেছেন।

  • হাফতারকে অবশ্যই সামরিক সমাধানের পথ এড়াতে হবে: তুরস্ক

    হাফতারকে অবশ্যই সামরিক সমাধানের পথ এড়াতে হবে: তুরস্ক

    জানুয়ারি ২৩, ২০২০ ০৭:৪৬

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ার সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতার সামরিকভাবে দেশটির চলমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু লিবিয়াকে নিরাপদ ও শান্ত করতে হলে তাকে সামরিক পথ বাদ দিয়ে অবশ্যই রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে।

  • ‘তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন’

    ‘তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন’

    জানুয়ারি ২১, ২০২০ ১০:০৩

    পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে ‘অবৈধভাবে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

  • লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক

    লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক

    জানুয়ারি ১৭, ২০২০ ০৫:০১

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা। তিনি জানান, সম্প্রতি লিবিয়া সরকারের সঙ্গে যে সমুদ্রসীমা চিহ্নিতকরুণ ও নিরাপত্তা সামরিক চুক্তি সই করা হয়েছে তার আওতায় তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।

  • ইরান উত্তেজনা বাড়াতে চায় না তবে জবাব দিতে প্রস্তুত: সামরিক বাহিনীর প্রধান

    ইরান উত্তেজনা বাড়াতে চায় না তবে জবাব দিতে প্রস্তুত: সামরিক বাহিনীর প্রধান

    জানুয়ারি ১৬, ২০২০ ১৯:৪৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো রকমের উত্তেজনা বাড়াতে চায় না তার দেশ, তবে যেকোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।