-
সহিংসতা শুরু করলে লিবিয়ার বিদ্রোহী নেতাকে শিক্ষা দেয়া হবে: এরদোগান
জানুয়ারি ১৫, ২০২০ ০৯:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার যদি দেশটির সরকারের বিরুদ্ধে কোনো রকমের অভিযান বা সহিংসতা শুরু করেন তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে।
-
রাশিয়া-তুরস্কের চেষ্টা ব্যর্থ: চুক্তিতে সই না করেই লিবিয়া ফিরে গেছেন হাফতার
জানুয়ারি ১৪, ২০২০ ১৪:১২লিবিয়ার চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা আপাতত ব্যর্থ হয়েছে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় লিবিয়ার বিবদমান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া তৈরি হলেও তাতে সই না করে লিবিয়া ফিরে গেছেন জেনারেল খলিফা হাফতার। বিষয়টি নিশ্চিত করেছে মস্কো।
-
জেনারেল সোলাইমানি হত্যার জবাব দেওয়ার পক্ষে তুরস্কের প্রেসিডেন্ট
জানুয়ারি ০৭, ২০২০ ১৫:৫৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তিনি সিএনএন টার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
-
তুরস্কের বিরুদ্ধে লিবিয়ার সবাই অস্ত্র হাতে তুলে নিন: হাফতারের আহবান
জানুয়ারি ০৪, ২০২০ ১৭:০১লিবিয়ার স্বঘোষিত কমান্ডার জেনারেল হাফতার তার দেশের সব নাগরিককে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার) টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
-
তুর্কি পার্লামেন্টে লিবিয়ায় সেনা পাঠানোর অনুমোদন; আরব লীগের নিন্দা
জানুয়ারি ০৩, ২০২০ ০৩:৫১লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি অনুমোদন করে তুরস্কের পার্লামেন্টে যে বিল পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আরব লীগ। ওই লীগ বলেছে, তুরস্ক লিবিয়ায় সেনা পাঠালে দেশটির পরিস্থিতি আরো জটিল হবে। আরব লীগ এক বিবৃতিতে বলেছে, সামরিক হস্তক্ষেপ করে নয় বরং ‘সুখাইরাত’ চুক্তির ভিত্তিতে লিবিয়ার চলমান সংকটের সমাধান করা সম্ভব।
-
সিরিয়া থেকে অনুগত গেরিলাদের লিবিয়ায় পাঠাতে চায় তুরস্ক: রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৫:১১তুরস্ক সরকার সিরিয়া থেকে বহুসংখ্যক অনুগত গেরিলাকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। ত্রিপোলিভিত্তিক লিবিয়ার সরকারকে সামরিক সমর্থন দেয়ার জন্য তুরস্ক যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে আঙ্কারা এসব গেরিলা পাঠানোর চিন্তা করছে।
-
মোগাদিশু বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আশ-শাবাব
ডিসেম্বর ৩১, ২০১৯ ১২:০৪সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গত শনিবার ভয়াবহ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আশ-শাবাব। শনিবার সকালের দিকে মোগাদিশুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা পয়েন্টে বিস্ফোরক ভর্তি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অন্তত ৯০ জন নিহত ও ১২৫ জন আহত হয়।
-
‘লিবিয়ার গোলযোগ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তুরস্ক’
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৫:২৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় সহিংসতা দীর্ঘায়িত হলে উত্তর আফ্রিকার এ দেশটি মারাত্মক সংকটের মধ্যে পড়বে। তিনি বলেন, লিবিয়া যদি সিরিয়ার মতো হয়ে যায় তাহলে এই অঞ্চলের আরো দেশ এ ধরণের সংকটে পড়বে।
-
তুরস্কের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়া: এরদোগানের সহকারি
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৪:১১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একজন সহকারী জানিয়েছেন, আংকারার কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
-
লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক; শিগগিরই বিল পাস
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৪:২৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় সেনা পাঠানোর জন্য তুর্কি সংসদে একটি বিল পাস করা হবে। তিনি বলেন, লিবিয়ার সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।