• এবার ইনজারলিক ঘাঁটি বন্ধের হুমকি দিলেন এরদোগান

    এবার ইনজারলিক ঘাঁটি বন্ধের হুমকি দিলেন এরদোগান

    ডিসেম্বর ১৬, ২০১৯ ১১:৩৮

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর্মেনীয় গণহত্যার ব্যাপারে মার্কিন কংগ্রেস যে বিল পাস করেছে তা যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন করা হয় এবং তুরস্কের বিরুদ্ধে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করা হয় তাহলে মার্কিন সেনাদের জন্য ইনজারলিক বিমানঘাঁটি  বন্ধ করে দেয়া হবে।

  • ইসরাইলি গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ

    ইসরাইলি গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ

    ডিসেম্বর ১৫, ২০১৯ ১২:৪৯

    ইহুদিবাদী ইসরাইলের একটি কথিত গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিয়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ভূমধ্যসাগরে সাইপ্রাসের পানিসীমায় এ ঘটনা ঘটে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে।

  • লিবিয়ার রাজধানীর কাছে তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করল হাফতার বাহিনী

    লিবিয়ার রাজধানীর কাছে তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করল হাফতার বাহিনী

    ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:২৬

    লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জেনারেল খালিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী।

  • মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক

    মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক

    ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:২২

    তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ শতকের গোড়ার দিকে আর্মেনিয়ায় তুরস্ক গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার প্রতিবাদে আঙ্কারায এ পদক্ষেপ নিয়েছে।

  • তুরস্ক: নতুন দল গঠন করলেন এরদোগানের সাবেক ঘনিষ্ঠ সহযোগী দাউদওগ্লু

    তুরস্ক: নতুন দল গঠন করলেন এরদোগানের সাবেক ঘনিষ্ঠ সহযোগী দাউদওগ্লু

    ডিসেম্বর ১৩, ২০১৯ ১৩:৫৪

    তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমাদ দাউদওগ্লু আজ (শুক্রবার) নতুন দল গঠন করেছেন। দলের নাম দিয়েছেন 'ফিউচার পার্টি'।

  • আমেরিকাকে ইনজারলিক ঘাঁটি ছাড়ার কথা বলা হতে পারে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

    আমেরিকাকে ইনজারলিক ঘাঁটি ছাড়ার কথা বলা হতে পারে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ১২, ২০১৯ ০৮:০৯

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বলা হতে পারে। রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের ওপর যদি আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এই পদক্ষেপ নেয়া হবে।

  • লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক: এরদোগান

    লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক: এরদোগান

    ডিসেম্বর ১০, ২০১৯ ১৩:১৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুতি ঘোষণা করেছেন। আজ (মঙ্গলবার) তুর্কি সরকারি টিভি চ্যানেল টিআরটি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দিয়েছেন।

  • তুরস্কের গোলাবর্ষণে সিরিয়ার ৮ শিশু নিহত

    তুরস্কের গোলাবর্ষণে সিরিয়ার ৮ শিশু নিহত

    ডিসেম্বর ০৩, ২০১৯ ১০:৪৭

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি স্কুল ভবনে তুরস্কের সামরিক বাহিনীর গোলাবর্ষণে যে ১১ জন নিহত হয়েছে তার মধ্যে আটটি শিশু রয়েছে। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন।

  • তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন সিনেটরদের আহ্বান

    তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন সিনেটরদের আহ্বান

    ডিসেম্বর ০৩, ২০১৯ ০৭:১০

    রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুজন প্রভাবশালী সিনেটর। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ট্রাম্পের প্রতি গতকাল (সোমবার) এ আহ্বান জানান।

  • রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান শিগগিরই গ্রহণ করব: তুরস্ক

    রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান শিগগিরই গ্রহণ করব: তুরস্ক

    ডিসেম্বর ০৩, ২০১৯ ০৪:১২

    তুরস্ক বলেছে, আমেরিকার উপর্যপুরি হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান গ্রহণ করবে আঙ্কারা। এস-৪০০ কেনার পরিকল্পনা স্থগিত না করলে ওয়াশিংটন তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর আঙ্কারার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।