-
রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান সিরিয়ায় দায়েশ অস্ত্রাগারে হামলা চালাল
জানুয়ারি ২৪, ২০১৭ ২০:৪৯সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অস্ত্রাগারে হামলা করেছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানবহর। অভিযানে অংশ নেয়া বিমানগুলো রাশিয়া থেকে উড়ে গিয়ে হামলা করেছে। অভিযান শেষে বোমারু বিমানগুলো রুশ ঘাঁটিতে ফিরে গেছে।
-
বাগদাদে ধারাবাহিক বোমা হামলা: ৬ নিহত, অনেক আহত
জানুয়ারি ২৪, ২০১৭ ১৪:০৬ইরাকের রাজধানী বাগদাদে আজ(মঙ্গলবার) ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে অনেকে।
-
মার্কিন বিমান হামলায় সিরিয়ার ৮২০ বেসামরিক নাগরিক নিহত
জানুয়ারি ২৪, ২০১৭ ০৬:০২সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের গত ২৮ মাসের বিমান হামলায় অন্তত ৮০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়ে বলেছে, নিহত এই ৮২০ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১০ জন নারী ও শিশু।
-
সিরিয়ায় দায়েশ বিরোধী যৌথ বিমান হামলা চালাল রাশিয়া এবং তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৭ ২১:৩৩রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাবে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ২১ তারিখে এ অভিযান চালানো হয়েছে।
-
‘আইএস’র বর্বরতা: এক গণকবর থেকে ৯০ জনের লাশ উদ্ধার
জানুয়ারি ২৩, ২০১৭ ০৬:২৫ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের একটি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর বিশাল গণকবরের সন্ধান পেয়েছেন ইরাকি ফরেনসিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ২০১৪ সালে ভয়াবহ গণহত্যা চালিয়ে নিহতদের মধ্যে প্রায় ১০০ জনের লাশ এখানে মাটিচাপা দিয়েছিল।
-
অবশেষে ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলায় জড়িত বন্দুকধারী গ্রেফতার
জানুয়ারি ১৭, ২০১৭ ০৬:০৫তুরস্কের ইস্তাম্বুল নগরীর একটি নাইটক্লাবে হামলায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ গ্রেফতার করেছে। ইংরেজি নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবে চালানো হামলায় অন্তত ৩৯ ব্যক্তি নিহত হয়েছিল। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এর আগে এ হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
-
‘পূর্ব মসুলের প্রায় ৯০ ভাগ এলাকা এখন দায়েশ মুক্ত’
জানুয়ারি ১৭, ২০১৭ ০৫:২৪ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী সিটিএসের শীর্ষস্থানীয় এক কমান্ডার বলেছেন, পূর্ব মসুলের প্রায় ৯০ শতাংশ এলাকা দায়েশ মুক্ত করা হয়েছে।
-
পুরোপুরি দায়েশ মুক্ত হলো মসুল বিশ্ববিদ্যালয়
জানুয়ারি ১৪, ২০১৭ ১৬:৪৩ইরাকের সন্ত্রাস বিরোধী বিভাগ সিটিএস মসুল বিশ্ববিদ্যালয় পুরোপুরি দায়েশ মুক্ত করেছে। কৌশলগত এ নগরীকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মুক্ত করার অভিযানের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করে ইরাকি বাহিনী।
-
দামেস্কের কাছাকাছি কৌশলগত গ্রাম মুক্ত করল সিরিয় বাহিনী
জানুয়ারি ১৩, ২০১৭ ১০:০৬সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ ওয়াদি বারাদা এলাকার একটি গ্রাম মুক্ত করেছে। রাজধানী এবং আশেপাশের এলাকায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে এ এলাকায়।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর বিমান হামলার বিষয়ে তুর্কি-রুশ সমন্বয় চুক্তি
জানুয়ারি ১৩, ২০১৭ ০৯:৩৬সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বয়ের ভিত্তিতে বিমান হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাশিয়া এবং তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার আকাশসীমায় যুদ্ধ অভিযান চালানোকে কেন্দ্র করে বিমান উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি।