-
ইরাকি বিমান হামলায় দায়েশের কারারক্ষী “আবু ওমর” নিহত
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ২১:২৯ইরাকের মসুল শহরে ইরাকি বাহিনীর বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কারারক্ষী “আবু ওমর” নিহত হয়েছে। স্থানীয় সূত্রমতে, গতকাল (শুক্রবার) শেষরাতে বিমান হামলায় আবু ওমর নিহত হয়। সে আইএসআইএল’র কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী।
-
ইরাকের তিকরিতে ধারাবাহিক বোমা বিস্ফোরণ: নিহত ১২
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১৩:১৭ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত শহরে ধারাবাহিক তিনটি বোমা হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছে।
-
তুর্কি সেনা উপস্থিতি মসুল অভিযান বাধাগ্রস্ত করছে: ইরাকি প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১২:২৩ইরাকের ভূখণ্ড থেকে তুর্কি সেনাদেরকে সরিয়ে নিতে আবারো আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তুর্কি সেনা উপস্থিতির ফলে দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর সন্ত্রাসীমুক্ত করার অভিযান জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
-
পূর্ব আলেপ্পো উদ্ধারে বড় অভিযানে নেমেছে সিরিয় বাহিনী
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ০৮:৫১সিরিয়ার সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আালেপ্পোয় বড় ধরণের অভিযান শুরু করেছে। নগরীর কৌশলগত উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে।
-
দায়েশ শিগগিরি পরাজিত হবে, নির্মূল হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১৪:৩৪তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাক থেকে নির্মূল হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।
-
ইরাকে রাসায়নিক হামলা চালিয়েছে দায়েশ: মার্কিন সূত্র
সেপ্টেম্বর ২২, ২০১৬ ০২:৩৮উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে রাসায়নিক হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহরের দক্ষিণে অবস্থিত বিমান ঘাঁটি কাইয়াররা লক্ষ্য করে রাসায়নিক পদার্থবাহী একটি শেল নিক্ষেপ করা হয়েছে।
-
‘মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান চলছে’
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৮:২৩উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রিত ইরাকি নগরী মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। নিউ ইয়র্ক সফররত ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ খবর জানিয়েছেন।
-
সিরিয়ার বিমান ভূপাতিত করার দাবি করেছে দায়েশ
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ২১:১৫সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ-জোরে বিমানটিকে ভূপাতিত করা হলে এর পাইলট নিহত হন বলেও তারা জানিয়েছে।
-
সিরিয়ায় মার্কিন জোটের হামলা: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৬:৫৫জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করা হয়েছে। আগামী শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার সেনা অবস্থানের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলার বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। রাশিয়া এ বৈঠক আহ্বান করেছে।
-
ইরাকে নিজেদের ৪ জঙ্গিকে হত্যা করল দায়েশ
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০৩:২১ইরাকি বিমান বাহিনীর কাছে গোপন তথ্য ফাঁস করার কথিত অভিযোগে নিজেদের চার সদস্যকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দেশটির সালাউদ্দিন ও দিয়ালা প্রদেশের সীমান্তবর্তী মুতাইবিজা এলাকায় ওই চার জঙ্গিকে গুলি করে হত্যা করে দায়েশ।