-
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:৫৭ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবতিতে বলেছেন, “ইরানের একটি থানায় যে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং জয়শুল আদল যে হামলার দায়িত্ব স্বীকার করেছে, জাতিসংঘ কঠোরতম ভাষায় তার নিন্দা জানাচ্ছে।”
-
গাজার স্কুলে হামলা চালিয়ে আল-জাজিরার সাংবাদিককে হত্যা করল ইসরাইল
ডিসেম্বর ১৬, ২০২৩ ০৬:২৫গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। চার সন্তানের জনক ফটো সাংবাদিক সামের আবু দাক্কা’র নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে; এমনকি হোয়াইট হাউজ পর্যন্ত এ ঘটনার নিন্দা জানাতে বাধ্য হয়েছে।
-
আহতদের সেবা দিতে গাজায় যেতে চান ইরানের ৬ হাজারের বেশি নার্স
নভেম্বর ১৮, ২০২৩ ১৪:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নার্সিং অর্গানাইজেশনের প্রধান ডা. মোহাম্মাদ মির্জা বেইগি বলেছেন, ইরানের ছয় হাজারের বেশি নার্স গাজায় আহতদের সেবা করতে সেখানে যেতে চান।
-
আমি দ্ব্যর্থহীন কণ্ঠে হামাসের নিন্দা জানাই: বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান
নভেম্বর ১৮, ২০২৩ ০৭:২৮মধ্যপ্রাচ্যের আরব দেশ বাহরাইনের যুবরাজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এমন সময় এ নিন্দা জানালেন যখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গত সাত দশকের গণহত্যা ও নিধন অভিযানের প্রতিশোধ নিতে হামাস ৭ অক্টোবরের অভিযান চালিয়েছে।
-
গাজায় গণহত্যার নিন্দা জানালেন রায়িসি: ইরানে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা
অক্টোবর ১৮, ২০২৩ ০৭:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি গাজার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মার্কিন ও ইসরাইলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদেরকে গ্রাস করবে।
-
গাজার হাসপাতালে বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়
অক্টোবর ১৮, ২০২৩ ০৭:৩০ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নাগরিক শহীদ হওয়ার পর দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
-
নেদারল্যান্ডে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:০৯নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বের শত শত কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এই ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাল বেইজিং
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১০:৩৮ইরানকে ড্রোন তৈরির উপাদান সরবরাহ করার অভিযোগে চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।
-
হল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা জানালো ওআইসি
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৫:০৪হল্যান্ডে নতুন করে পবিত্র কুরআন অবমাননার যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। মুসলিম বিশ্বের এই সংস্থাটি এ ধরনের উসকানিমূলক ও ইসলামভীতি ছড়ানোর কাজ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে ডাচ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
-
ইরানের গণমাধ্যমগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নিন্দা জানাল হিজবুল্লাহ
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ০৬:৪৮ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিসহ দেশটির আরো কিছু গণমাধ্যমের বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি নিষেধাজ্ঞার শিকার গণমাধ্যমগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করেছে।