-
করোনা ভ্যাকসিনের প্রমাণপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
মার্চ ০৩, ২০২১ ১৭:০৬করোনা ভ্যাকসিনের প্রমানপত্রে প্রধানমন্ত্রীর ছবি এবং পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা হওয়ায় এ ধরণের প্রচার মানুষকে প্রভাবিত করতে করা হচ্ছে এবং এরফলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ওই বিষয়ে অভিযোগ জানান, তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
-
বাংলায় তোষণের রাজনীতি ও অরাজকতা চলছে: যোগী আদিত্যনাথ
মার্চ ০২, ২০২১ ১৫:৩৬ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, বাংলায় তোষণের রাজনীতি ও অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মালদহের গাজোলে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।
-
আইএসএফের সঙ্গে জোটের প্রশ্নে আনন্দ শর্মা ও অধীর চৌধুরীর মতবিরোধ প্রকাশ্যে, পাল্টাপাল্টি মন্তব্য
মার্চ ০২, ২০২১ ১৫:১৮ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সাথে জোটের জন্য পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সমালোচনা করেছেন।
-
জাতপাতের রাজনীতিতে কংগ্রেস ও সিপিএম দুই বন্ধু পেয়েছে বিজেপি: সুব্রত মুখোপাধ্যায়
মার্চ ০১, ২০২১ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, জাতপাতের রাজনীতিতে কংগ্রেস ও সিপিএম দুই বন্ধু পেয়েছে বিজেপি। আজ (সোমবার) কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে : শিবরাজ সিং চৌহ্বান
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:৫৭ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহ্বান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’য় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন।
-
মমতাকে উৎখাত করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৫:১৪ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জিরো’ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।
-
মমতা জীবিত থাকতে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না: অভিষেক
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৫:২২সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
-
ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি: মমতার অভিনব প্রতিবাদ, নবান্নে গেলেন স্কুটারে
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৪:৩২ভারতে একনাগাড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটারে চেপে রাজ্য সচিবালয় নবান্নে যান।
-
বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন।’ তিনি আজ (বুধবার) হুগলীতে দলীয় সবামেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
তৃণমূল নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআই'র জিজ্ঞাসাবাদ, বিজেপি-তৃণমূল পাল্টাপাল্টি মন্তব্য
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৬:০৯সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আজ (মঙ্গলবার) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় যান সিবিআইয়ের ৮ সদস্য সমন্বিত একটি দল।