-
‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার, বাংলার সংস্কৃতি শক্তিশালী হবে : মোদি
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৬:৩০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সোনার বাংলা’ গড়ে তুলবে বিজেপি সরকার। এরফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের হুগলীতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি ‘সিবিআই’ এবং ‘ইডি’ দুই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে : সৌগত রায়
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৭:০৭ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ ও ‘ইডি’কে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিস পাঠানোয় তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেছেন।
-
বাংলাদেশ স্বাধীন না হলে বাঙালির অস্তিত্ব থাকত না: স্বপন ভট্টাচার্য
ফেব্রুয়ারি ২১, ২০২১ ১৪:৪৬আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীন না হলে আজকে বাঙালির অস্তিত্ব থাকত না।’ আজ (রোববার) ভারতের পেট্রাপোলে ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে মন্ত্রীসহ আহত ২৬, ‘হত্যার ষড়যন্ত্র’ বললেন মমতা
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৩:৩৫ভারতের পশ্চিমবঙ্গে এক বোমা বিস্ফোরণে রাজ্যে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল (বুধবার) রাতে কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে আক্রান্ত হন মন্ত্রী জাকির হোসেন ও অন্যরা।
-
পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটে পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৭:১১ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট-কংগ্রেস জোটে শামিল হচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)। আজ (মঙ্গলবার) কোলকাতায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবসু ও রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এ সংক্রান্ত ঘোষণা করেছেন।
-
‘নবান্ন’ অভিযানে অংশ নেয়া বামফ্রন্ট কর্মী মইদুলের মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৫:৪৯ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সচিবালয় ‘নাবান্ন’ অভিযান কর্মসূচিতে গিয়ে আহত মইদুল ইসলাম মিদ্যার (৩১) মৃত্যু হয়েছে। পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে বাম-কংগ্রেস নেতাদের অভিযোগ। আজ (সোমবার) সকালে তিনি কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
-
কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা খেয়ে ফেলছেন তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৫:৩৯ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠিয়েছে, সেটা খেয়ে নিয়েছে। রাজ্যের জন্য যে টাকা পাঠিয়েছে, তৃণমূল নেতার তা খেয়ে ফেলছেন। তিনি আজ (শনিবার) মেদিনীপুরে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
গরুর দুধের সোনা দিয়ে কী ‘সোনার বাংলা’ হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৪:৪৬সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, দিলীপ ঘোষের গরুর দুধের সোনা দিয়ে কী সোনার বাংলা হবে? আগে সোনার উত্তর প্রদেশ, সোনার মধ্য প্রদেশ, সোনার হরিয়ানা বানিয়ে দেখান। তারপরে বাংলার কথা ভাববেন।’ আজ (শনিবার) তিনি আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট ময়দানে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি বাংলাকে রক্ষা করতে চায় না: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৭:৩০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওরা বাংলাকে বাঁচতে দিতে চায় না, বাংলাকে রক্ষা করতে চায় না।’ তিনি আজ (বৃহস্পতিবার) আলীপুরের উত্তীর্ণয় সামাজিক প্রতিনিধিদের এক সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বাংলায় ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন না মমতা: অমিত শাহ
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৭:১০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে পারবেন না। বাংলায় পরিবর্তন হলে মানুষ কেন, পাখি পর্যন্ত ঢুকতে পারবে না। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কুচবিহারে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।