-
ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা
জুন ৩০, ২০১৭ ২১:১৫ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর মস্কো এ ব্যবস্থা নিল।
-
‘রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা জোরদার’
জুন ২৯, ২০১৭ ০৬:৫০বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়া ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সহায়তা যুগিয়ে এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর মাধ্যমে তারা এসব তৎপরতা জোরদার করেছে বলে উল্লেখ করেন তিনি।
-
সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে উপকৃত হয়েছে রুশ সশস্ত্র বাহিনী: পুতিন
জুন ১৬, ২০১৭ ১১:১৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্য দিয়ে তার দেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প উপকৃত হয়েছে।
-
জেমস কোমিকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত পুতিন
জুন ১৬, ২০১৭ ০৪:৩০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠাট্টা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলে যদি সাবেক এফবিআই প্রধান জেমস কোমি বিপদে পড়ে থাকেন তবে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে মস্কো।
-
পাকিস্তান রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র: পুতিন
জুন ১০, ২০১৭ ১৪:২৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তান হচ্ছে তার দেশের জন্য গুরুত্বপূর্ণ মিত্র। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
-
কাতারি আমিরকে পুতিনের ফোন; সম্পর্ক ছিন্ন করল জর্দান
জুন ০৭, ২০১৭ ১৯:৩৪কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্বের মধ্যে পুতিন তামিম বিন হামাদকে ফোন করলেন পুতিন।
-
রুশ-মার্কিন পরমাণু যুদ্ধ হলে কেউ বাঁচবে না: পুতিন
জুন ০৭, ২০১৭ ০৯:২৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকা যদি পরমাণু যুদ্ধ শুরু করে তাহলে সে যুদ্ধ এতটাই ভয়ংকর হবে যে, বিজয় দাবি করার মতো কেউ বেঁচে থাকবে না।
-
ইদলিবে রাসায়নিক হামলা ছিল আসাদ-বিরোধী উস্কানি: পুতিন
জুন ০৩, ২০১৭ ০০:৩৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার সরকার এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়েছে যে, সিরিয়ার ইদলিব প্রদেশে সাম্প্রতিক প্রাণঘাতী রাসায়নিক হামলা ছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে একটি উস্কানি।
-
মার্কিন ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জের একনিষ্ঠ জবাব দেবে রাশিয়া: পুতিন
জুন ০১, ২০১৭ ১৫:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বজুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন তার দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এ অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর জবাব দেবে মস্কো।
-
ইদলিবে রাসায়নিক হামলায় আসাদের ভূমিকা নেই: পুতিন
মে ৩০, ২০১৭ ২০:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় আস্থা ব্যক্ত বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে গত এপ্রিল মাসে যে রাসায়নিক হামলা হয়েছে তাতে দেশটির সরকারি বাহিনীর কোনো ভূমিকা নেই। পুতিন বলেছেন, ওই ঘটনাকে অজুহাত করে পশ্চিমারা দামেস্কের ওপর চাপ অব্যাহত রাখার কৌশল অনুসরণ করছে মাত্র।