-
কোলকাতায় অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা, ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি আটক
জুন ২৬, ২০২১ ১৪:৫৯ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থন ও রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে শামিল হওয়ায় আজ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিসহ অন্যদেরকে পুলিশ আটক করে।
-
উত্তর প্রদেশে মুসলিম যুবককে লাঠিপেটা করল গো-রক্ষকরা, আহত ক্ষতিগ্রস্তকেই গ্রেফতার করল পুলিশ
মে ২৪, ২০২১ ১২:৫০ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুরাদবাদ জেলায় গোশত পরিবহণ ও বিক্রির সাথে জড়িত মুহাম্মাদ শাকির নামে এক মুসলিম যুবককে স্বঘোষিত গো-রক্ষকরা ব্যাপকভাবে মারধর করেছে।
-
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
মে ২৩, ২০২১ ১৪:০৬সরকারি দপ্তর থেকে তথ্য চুরির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে আটক দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ রোববার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।তবে, জামিন পেতে রোজিনা ইসলামকে পাঁচ হাজার টাকার মুচলেকা দিতে হয়েছে।একই সঙ্গে তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন- এ জন্য তার পাসপোর্ট জমাদেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
-
উত্তর প্রদেশে পুলিশের বিরুদ্ধে মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
মে ২২, ২০২১ ১৪:৫০ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের উন্নাওতে করোনা কারফিউ অমান্য করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মুহাম্মাদ ফয়সাল (১৮) নামে এক মুসলিম সবজি বিক্রেতা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
-
এলিফ্যান্ট রোডে ‘আইডি কার্ড’ নিয়ে বাকবিতণ্ডা: চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি
এপ্রিল ১৯, ২০২১ ১৮:২৯বাংলাদেশে করোনার সংক্রমণ রোধে সরকারি আদেশ বাস্তবায়নের সময় মাঠপর্যায়ে কর্মরত পুলিশের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক সাঈদা শওকত জেনির অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
-
আলোচনার পর ১১ পুলিশকে মুক্তি দিল পাকিস্তানের বিক্ষোভকারীরা
এপ্রিল ১৯, ২০২১ ১৫:৩৫১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ।
-
পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান; নিহত ৩
এপ্রিল ১৮, ২০২১ ১৪:১১পাকিস্তানে লাহোরে পুলিশের অভিযানে অন্তত তিন বিক্ষোভকারী নিহত ও বহু আহত হয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি’র বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে আজ অভিযানে নামে দেশটির পুলিশ।
-
রমজানে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
এপ্রিল ১৪, ২০২১ ১১:০৩করোনার সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য সব ইউনিটপ্রধানকে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
-
আহমদ শফী হত্যা প্ররোচনা: মামুনুল-বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন
এপ্রিল ১২, ২০২১ ১২:৪৪হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার প্ররোচনা মামলায় সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
-
মিয়ানমারে ১০ পুলিশকে হত্যা করল সশস্ত্র বিদ্রোহীরা
এপ্রিল ১০, ২০২১ ১২:৪৯মিয়ানমারে শান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। প্রদেশের নাউংমন অঞ্চলে আজ (শনিবার) ভোরবেলায় এই হামলার ঘটনা ঘটে।