-
সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন
অক্টোবর ১১, ২০১৬ ১৭:২২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফর বাতিল করেছেন। ফ্রান্সে পুতিনের সফর কর্মসূচি ছেটে দেয়ার পর তা বাতিল করে দেয় রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া নিয়ে ফ্রান্সের খসড়া প্রস্তাবে মস্কো ভেটো দেয়াকে কেন্দ্র করে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ সফর বাতিল করা হলো। খসড়া প্রস্তাবে সিরিয়ার আলেপ্পো নগরীর ওপর নো ফ্লাই জোন কার্যকরের কথা বলা হয়েছিল।
-
রুশ পরমাণু বোমারু বিমানের গতিরোধ করল ইউরোপীয় ৪ দেশের যুদ্ধবিমান
অক্টোবর ০৫, ২০১৬ ২১:৩৮পরমাণু বোমা বহনে সক্ষম রাশিয়ার দু’টি বোমারু বিমানের গতিরোধ এবং গতিপথ ঘুরিয়ে দিয়েছে ইউরোপের চার দেশ। রুশ তোপলোভ টিউ-১৬০ ব্ল্যাকজ্যাক বোমারু বিমান দু’টি স্পেনের উত্তরাঞ্চল থেকে নরওয়ের দিকে উড়ে যাওয়ার পথে চার দেশ যুদ্ধবিমান পাঠিয়ে এ ব্যবস্থা নেয়।
-
সিরিয়া সংকটের জন্য দায়ী ফরাসি ‘ভুল নীতি’: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ০৩:১৫সিরিয়ার চলমান সংকটের জন্য ফ্রান্সের ভুল নীতিকে দায়ী করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এক অভিযোগের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
-
ইতিহাস: আলজেরিয়ায় ১৭টি ফরাসি পরমাণু বোমা পরীক্ষায় প্রাণ হারায় ৪২ হাজার
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ২০:০৭ফ্রান্স কয়েক দশক আগে আলজেরিয়ায় ১৭ টি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল এবং এসব পরীক্ষার কারণে নিহত হয়েছিল ৪২ হাজারেরও বেশি আলজেরিয় নাগরিক।
-
ইসলাম বিদ্বেষী হয়রানি বন্ধে গাইডলাইন
সেপ্টেম্বর ০৪, ২০১৬ ০১:৩৪ফ্রান্সে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষী উৎপীড়ন ঠেকাতে একটি গাইডলাইন তৈরি করেছেন দেশটির একজন চিত্রাঙ্কণ শিল্পী। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ হয়রানির শিকার হলে তাকে কি করতে হবে তা চিত্রকর্মের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন ‘মায়েরিল’ নামের এ নারী শিল্পী।
-
সিরিয়ায় সামরিক অভিযান এখনই বন্ধ করুন: তুরস্কের প্রতি ফ্রান্সের আহ্বান
আগস্ট ৩০, ২০১৬ ১৭:১১সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানো জন্য তুরস্কের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ধরণের অভিযান সিরিয়ার চলমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
-
বুরকিনি’র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবেন না ফরাসি মেয়ররা
আগস্ট ২৯, ২০১৬ ০২:৫৯ফ্রান্সের সর্বোচ্চ নির্বাহী আদালত মুসলিম নারীদের বুরকিনি’র ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে রায় দেয়া সত্ত্বেও তা মানতে রাজি হননি দেশটির বিভিন্ন শহরের মেয়ররা।
-
নিরাপত্তা ইস্যুতে মরক্কোর দুই নাগরিককে বের করে দিয়েছে ফ্রান্স
আগস্ট ২৭, ২০১৬ ১৫:১১ফ্রান্স থেকে মরক্কোর দুই নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ফ্রান্সের মাটিতে অবস্থান করলে তারা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে- এ অজুহাতে প্যারিস কর্তৃপক্ষ তাদের বের করে দেয়।
-
'মদ বিক্রি করো, না হয় দোকান বন্ধ'
আগস্ট ০৫, ২০১৬ ১৪:৪৩ফ্রান্সে হালাল খাদ্যপণ্য বিক্রয়কারী একটি বিপণীকেন্দ্রকে শুকরের মাংস এবং মদ বিক্রির নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নির্দেশ মানা না হলে বিপণীকেন্দ্রকে বন্ধ করে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে। প্যারিসের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ কলোম্বাসে গুড প্রাইস নামের বিপণীকেন্দ্রটি অবস্থিত।
-
ফ্রান্সে ৮ মাসে মসজিদ বন্ধ হয়েছে ২০টি
আগস্ট ০১, ২০১৬ ২২:১০ফ্রান্স সরকার গত আট মাসে অন্তত ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে। ফ্রান্সে মৌলবাদী প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এসব মসজিদ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড ক্যাজেনিউয়েভ।