সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i22678-সিরিয়া_নিয়ে_উত্তেজনার_মধ্যে_ফ্রান্স_সফর_বাতিল_করলেন_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফর বাতিল করেছেন। ফ্রান্সে পুতিনের সফর কর্মসূচি ছেটে দেয়ার পর তা বাতিল করে দেয় রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া নিয়ে ফ্রান্সের খসড়া প্রস্তাবে মস্কো ভেটো দেয়াকে কেন্দ্র করে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ সফর বাতিল করা হলো। খসড়া প্রস্তাবে সিরিয়ার আলেপ্পো নগরীর ওপর নো ফ্লাই জোন কার্যকরের কথা বলা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৬ ১৭:২২ Asia/Dhaka
  • সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স সফর বাতিল করেছেন। ফ্রান্সে পুতিনের সফর কর্মসূচি ছেটে দেয়ার পর তা বাতিল করে দেয় রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া নিয়ে ফ্রান্সের খসড়া প্রস্তাবে মস্কো ভেটো দেয়াকে কেন্দ্র করে যখন দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ সফর বাতিল করা হলো। খসড়া প্রস্তাবে সিরিয়ার আলেপ্পো নগরীর ওপর নো ফ্লাই জোন কার্যকরের কথা বলা হয়েছিল।

আগামী সপ্তাহে পুতিনের প্যারিসে যাওয়ার কথা ছিল। কিন্তু ক্রেমলিন বলেছে এ সফর স্থগিত করা হয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট পুতিনের রুশ সংস্কৃতি ও ধর্মীয় কেন্দ্র এবং প্রদর্শনী উদ্বোধন করার কর্মসূচি ছিল। তিনি জানান, কর্মসূচি থেকে  এ সব বাতিল করে দেয়া হলে ফ্রান্স সফর বাতিলেরে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট পুতিন।

অবশ্য পুতিনের কর্মসূচি ফ্রান্স কোনো রদবদল করেছে তা নিয়ে কোনো মন্তব্য করেন নি ক্রেমলিন কর্মকর্তা। তিনি বলেন, এ প্রশ্ন বরং ফরাসি পক্ষকেই করা উচিত।#

পার্সটুডে/মূসা রেজা/১১