-
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন নামঞ্জুর করল হাইকোর্ট
জুলাই ৩১, ২০১৯ ১২:২৩জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (বুধবার) দুপুরের পর এই আদেশ দেন। একই বেঞ্চ গতকাল খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষে আজ পর্যন্ত মুলতবি করেন। আজ দুপুর ২টার পর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে।
-
সরকার এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে: আমীর খসরু
জুলাই ৩০, ২০১৯ ১৫:০২বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে। আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বেগম খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
-
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালোদা জিয়ার জামিন আবেদনের শুনানি মঙ্গলবার
জুলাই ২৮, ২০১৯ ১১:৪৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন আবেদনের ওপর আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
-
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা: ওবায়দুল কাদের
জুলাই ২৭, ২০১৯ ১১:৪৯বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে যে তারা এখন সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করে না।
-
ছেলেধরা সন্দেহে গ্রেফতার ৭০ শতাংশই বিএনপি-জামায়াতের কর্মী: তথ্যমন্ত্রী
জুলাই ২৫, ২০১৯ ১০:৪৭বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছেলেধরা গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আর এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের ৭০ শতাংশের বেশি বিএনপি-জামায়াতের কর্মী।
-
মশা নিয়ে রাজনীতি নয়- খোকন : আ. লীগ ডেঙ্গু জ্বর আমদানি করেছে- রিজভী
জুলাই ২৩, ২০১৯ ১৪:২৮বাংলাদেশের রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ে জনআতঙ্কের মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে। তবে বৃষ্টিপাত বাড়লে আবারো পরিস্থিতির অবনতি হতে পারে।
-
কাকে অযোগ্য বলব- প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে: দুদু
জুলাই ২৩, ২০১৯ ১০:২৩বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু আজ আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে বলেছেন, ‘গত এক শতাব্দীতে এ রকম একটি অযোগ্য আইনমন্ত্রী বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেনি। দেশের মানুষ আতঙ্কিত, কখন কাকে পিটিয়ে হত্যা করা হয়। অথচ আইনমন্ত্রী এসব ঘটনাকে বিরোধীদলের ওপর চাপানোর চেষ্টা করেছে। প্রিয়া সাহা দেশদ্রোহীমূলক বক্তব্য দেওয়ার পরও আইনমন্ত্রী বলেছেন, এটা দেশদ্রোহী বক্তব্য নয়।’
-
সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশ, সুশাসন এখন ইতিহাস: রিজভী
জুলাই ২১, ২০১৯ ১২:২১বাংলাদেশ সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চারদিকে চলছে দুর্নীতির উৎসবের আতশবাজী। সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশ। আইনের শাসন ও সুশাসন এখন ইতিহাসের পান্ডুলিপিতে অবস্থান করছে।
-
রাজপথ দখলে নেয়ার সময় এসে গেছে : জয়নুল আবদিন ফারুক
জুলাই ১৯, ২০১৯ ১৩:৩৬রাজপথ দখলে নেয়ার সময় এসে গেছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাস্তায় নামি, রাজপথ প্রকম্পিত করি।
-
জনগণের টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করা হচ্ছে: রিজভী
জুলাই ১২, ২০১৯ ১২:০১বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের ওপর জুলুম-শোষণ-নির্যাতন চালিয়ে, দেশের সম্পদ লুট এবং জনগণের রক্ত চুষতে, একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার।