-
সরকার ইতিমধ্যে পরাজিত- ফখরুল : ধান এখন নৌকা হয়ে গেছে- কাদের
ডিসেম্বর ২২, ২০১৮ ১২:৫৭বাংলাদেশে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ দেখছি না: ফখরুল
ডিসেম্বর ২১, ২০১৮ ১০:১০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন আমরা নাকি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছি। আবার বলছেন, ‘বিএনপির টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন’। এসব কথা বলে প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এসব অনৈতিক কথা তিনি বলতে পারেন না।”
-
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যা করবেন আগে বলে দেন : মির্জা ফখরুল
ডিসেম্বর ২০, ২০১৮ ১৫:০৯প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন, সেটি তো আপনাদের কাজ। আপনাদের সেই ক্ষমতা আছে, আপনারাই সেটা করবেন। ব্যালট আপনারাই ছাপাবেন, আর সে কথা আগাম বলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
-
নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের ২১ অঙ্গীকার, বিএনপির ১৯ দফা
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৬:১৯বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি তাদের নিজ নিজ দলের ইশতেহার ঘোষণা করেছে।
-
অনাস্থা আবেদন খারিজ: নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকল না খালেদা জিয়ার
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৯:২৮বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের ওপর আইনজীবীদের করা অনাস্থার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না সাবেক এই প্রধানমন্ত্রী।
-
বিএনপির ইশতেহার ঘোষণা: পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৯:১১অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ ১৯ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে’- স্লোগানকে সামনে রেখে ‘ভিশন ২০৩০’-এর আলোকে ইশতেহারটি তৈরি করা হয়েছে।
-
মরে গেলেও আমরা নির্বাচন বর্জন করব না: ড. কামাল হোসেন
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৬:১৩বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেও নির্বাচন থেকে আমাদের সরাতে পারবে না। মরে গেলেও আমরা নির্বাচন বর্জন করব না। আমি যদি লাশও হয়ে যাই আমার আঙুল এসে ভোট দিবে। '
-
জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৩৫ দফা, ১৪ প্রতিশ্রুতি
ডিসেম্বর ১৭, ২০১৮ ০৯:৩৯বাংলাদেশের আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১৪টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ (সোমবার) সকালে রাজধানীর পূর্বাণী হোটেলে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
-
বিজয় দিবসে ঐক্যফ্রন্টের র্যালি; ধানের শীষে ভোট ও খালেদার মুক্তি দাবি
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:০৮বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘বিজয় র্যালি’ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা থেকে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা।
-
নিজেদের ছকেই খোকন গুলিবিদ্ধ- কাদের : সরকারকে দুষলেন ফখরুল
ডিসেম্বর ১৬, ২০১৮ ০৯:২০বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ও আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে নিজেদের হামলার ছকেই বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।