-
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা: ফখরুল বললেন, গণতন্ত্র আজ বাকরুদ্ধ
ডিসেম্বর ১৪, ২০১৬ ১০:০২বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
-
সত্য লুকাতে উট পাখির মতো বালুর মধ্যে মুখ গুজলে ঝড় থামবে না: ফখরুল
ডিসেম্বর ১১, ২০১৬ ১৮:৫৪বিচারবহির্ভূত হত্যা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রতিদিনই ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। হত্যা-গুম করা হচ্ছে। জঙ্গির নামে গ্রেপ্তার করে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। কিন্তু এসবের কোনো বিচার নেই। অথচ আইনমন্ত্রী বলছেন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।“
-
বিএনপি নেতা মওদুদের বিরুদ্ধে নাইকো মামলার স্থগিতাদেশ আপিলে বহাল
ডিসেম্বর ১১, ২০১৬ ০৯:৪০বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ সক্রান্ত রুলটি আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির আদেশ দেয়া হয়েছে।
-
ভোটের সময় দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন অসহায়: ব্যারিস্টার মওদুদ
ডিসেম্বর ০৯, ২০১৬ ১৩:২৮বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনে আবারও জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের নির্বাচন কমিশন যত শক্তিশালীই হোক, নির্বাচনের সময় দলীয় সরকার থাকলে তারা অসহায় হয়ে থাকবে। কারণ, এ দেশের অভিজ্ঞতা বলে, কোনো নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।
-
চিঠির উত্তর না পেয়ে খালেদা জিয়ার প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দিল বিএনপি
ডিসেম্বর ০৬, ২০১৬ ০৯:১৯বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব ও সাক্ষাতের জন্য দলের মহাসচিবের করা আবেদন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পৌঁছে দেয়া হয়েছে।
-
খালেদা জিয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকেও বিবেচনা করতে হবে: মির্জা ফখরুল
ডিসেম্বর ০৩, ২০১৬ ১৯:৫২বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এটি যেমন রাষ্ট্রপতি দেখবেন, তেমনি বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এবং সরকার প্রধান হিসেবে তাকেও (প্রধানমন্ত্রী) বিবেচনা করতে হবে।”
-
লুই আই কানের নকশা ঢাকায়: 'সরকারের নীলনকশা' বললেন মির্জা ফখরুল
ডিসেম্বর ০২, ২০১৬ ১০:৩১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে ফেলতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি ২০ দলের আহ্বান
নভেম্বর ২৯, ২০১৬ ২১:০২মিয়ানমারে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলার কারণে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
-
মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত
নভেম্বর ২৯, ২০১৬ ১৭:৪৭রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।
-
নাসিক নির্বাচন: বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা
নভেম্বর ২৮, ২০১৬ ১৭:৩০নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে জেলা বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে মানুষের সংশয় এখনও কাটেনি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।