-
'সরকারের একটি মহল মুক্তিযুদ্ধবিরোধী চক্রকে লালন-পালন করছে'
নভেম্বর ১৪, ২০২১ ১২:০২সরকারের একটি মহল মুক্তিযুদ্ধবিরোধী চক্রকে লালন-পালন করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রবিউল আলম মোকতাদির চৌধুরী।
-
দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে: কাদের
নভেম্বর ১৩, ২০২১ ১০:০০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়।’
-
'নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে'
নভেম্বর ১১, ২০২১ ১৫:১৫বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচনে দিনের ভোট রাতে হয়। নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের লক্ষ্য স্বৈরশাসনের অপসারণ করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
-
'গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি': কাদেরের মন্তব্যে বিশ্লেষক প্রতিক্রিয়া
নভেম্বর ১০, ২০২১ ১৭:৫৪বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নব্বইয়ের শ্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
-
রাজনৈতিক দল হিসেবে বিএনপি টিকে থাকবে কি না, সংশয় শেখ হাসিনার
নভেম্বর ০৮, ২০২১ ০৮:৫২ভবিষ্যতে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
'দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার'
নভেম্বর ০৭, ২০২১ ১২:৪৬বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। এটা অত্যন্ত দুঃখনজনক যে, আজকে দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করেছে। দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই।
-
'উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে বিএনপি'
নভেম্বর ০৬, ২০২১ ১৬:৪২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে। প্রায়ত নেতা তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়ে সেই কাজটিই করে গেছেন।
-
মেগা দুর্নীতির জন্য এই সরকারের সময় মেগা প্রজেক্টগুলো করা হয়েছে: ফখরুল
নভেম্বর ০৩, ২০২১ ১২:৫৯বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের কাজগুলো হচ্ছে তাদের দুর্নীতির উন্নয়ন। কারণ এই সরকারের সময় যেসব মেগা প্রজেক্ট করা হয়েছে, সেসব মেগা দুর্নীতির জন্য। সরকার পদ্মা সেতুকে সবচেয়ে বড় সফল প্রকল্প দাবি করলেও সেখানে হয়েছে মেগা দুর্নীতি। যে পদ্মা সেতুর কাজ ১০ হাজার কোটি ডলার বরাদ্দ নিয়ে শুরু হয়েছিল, এখন সেই প্রকল্প ৪০ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে। ঠিক এভাবে প্রতিটি প্রজেক্টে ৪/৫ গুণ করে বরাদ্দ বাড়ানো হচ্ছে।
-
বাংলাদেশে নির্বাচনকালীন সরকার: কি বলছে বিরোধীদলগুলো?
নভেম্বর ০২, ২০২১ ১৪:০৯নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি। কিন্তু এই সরকার কোনো কিছু গ্রহণ করে নাই। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।
-
'এই সরকারের অধীনে আলোচনাও করবে না বিএনপি'
নভেম্বর ০২, ২০২১ ১৩:৫৪বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। শুধু তা-ই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না। একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তখন আলোচনা হতে পারে। তার আগে আলোচনার কোনো সুযোগ নেই। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।