-
উত্তর প্রদেশে ১৫০ বিজেপি বিধায়ক ও নেতা নির্বাচনের আগে দলে যোগ দেবেন
সেপ্টেম্বর ২০, ২০২১ ২২:৪৮ভারতের উত্তর প্রদেশে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি/‘সুভাসপা’) জাতীয় সভাপতি ওমপ্রকাশ রাজভর দাবি করেছেন, ১৫০ জন বিজেপি বিধায়ক ও নেতা তার সাথে যোগাযোগ করছেন। তিনি বলেন, বিজেপি’র হয়রানিতে বিরক্ত ওই নেতারা বিধানসভা নির্বাচনের আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিতে যোগ দেবেন। বিজেপির ভাগ্য এমন হবে যে নির্বাচনে লড়ার জন্য বিজেপি’র কোনও নেতা থাকবে না। গতকাল (সোমবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
হিন্দুদের সুরক্ষার জন্য আমরা গান্ধিকেও ছাড়িনি: হিন্দু মহাসভা
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:২৬ভারতে হিন্দু মহাসভার এক নেতা বিজেপিশাসিত কর্ণাটকে বিতর্কিত বিবৃতিতে বলেছেন হিন্দুদের রক্ষা করার জন্য, আমরা গান্ধিকেও ছাড়িনি। হিন্দি গণমাধ্যম ‘হিন্দুস্তান’ জানিয়েছে, ধর্মেন্দ্র নামে হিন্দু মহাসভার ওই নেতা শনিবার ম্যাঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে বিজেপি সংসদ সদস্য যোগ দিলেন তৃণমূলে, কটাক্ষ কংগ্রেসের
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৩:৩২ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। আজ (শনিবার) আসানসোল কেন্দ্রের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও ডেরেক ও’ ব্রায়েন এমপি’র উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।
-
আন্তর্জাতিক দুনিয়া মনে করছে, মোদির বিকল্প মুখ মমতা: কুণাল ঘোষ
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৩:৫২ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, আন্তর্জাতিক দুনিয়া মনে করছে, নরেন্দ্র মোদির বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
অন্য রাজ্যের লোককে সুযোগ দিতে অর্পিতা ঘোষকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হয়েছে
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১৪:৪৫ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি তৃণমূল থেকে নির্বাচিত এমপি অর্পিতা ঘোষের ইস্তফা প্রসঙ্গে বলেছেন, অন্য রাজ্যের লোককে সুযোগ দিতে অর্পিতা ঘোষকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
বিহারে অনুপ্রবেশ ইস্যুতে ক্ষমতাসীন বিজেপি ও জেডিইউয়ের মধ্যে মতবিরোধ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১৩:৩৯ভারতের বিহার রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে বলে বিজেপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, জেডিইউয়ের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। বিহারে বিজেপি-জেডিইউ সমন্বিত ‘এনডিএ’ সরকার ক্ষমতায় রয়েছে।
-
ত্রিপুরায় অভিষেক ও তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি : কুণাল ঘোষ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১২:৪৯ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ত্রিপুরায় অভিষেক ও তৃনমূলকে ভয় পাচ্ছে বিজেপি। বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত পদযাত্রার অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
বিজেপি মিথ্যাচারে বিশ্বে প্রথম স্থানে আছে
সেপ্টেম্বর ১২, ২০২১ ১২:৪০ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বরে আছে। এরআগে অনেকরকম দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে।’ তিনি আজ (রোববার) কোলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
কংগ্রেস নেতাদের দল বদল: অধিকাংশ দলত্যাগী নেতা যোগ দিয়েছেন বিজেপিতে
সেপ্টেম্বর ১০, ২০২১ ১৪:৩০ভারতে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় সর্বাধিক সংখ্যক নেতা কংগ্রেস পার্টি ত্যাগ করেছেন।
-
ভারতে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ দুর্বল হয়ে পড়েছে : ওয়াইসি
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৩:২৯ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘২০১৪ সালে দেশে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে ধর্মনিরপেক্ষতা দুর্বল হয়ে পড়েছে।