-
এ বিজয় জনগণ ও গণতন্ত্রের বিজয়: শেখ হাসিনা
জানুয়ারি ১২, ২০২৪ ১২:৪৮দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এ বিজয়কে 'গণতন্ত্রের বিজয়' হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি: পররাষ্ট্র, অর্থ, শিক্ষা, স্বাস্থ্যে নতুন মন্ত্রী
জানুয়ারি ১২, ২০২৪ ১১:১৩টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে পররাষ্ট্র, অর্থ, শিক্ষাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ এনেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
-
শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা
জানুয়ারি ১১, ২০২৪ ১৫:৫৮বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
-
৭৫ দিন পর বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর নয়াপল্টন
জানুয়ারি ১১, ২০২৪ ১৩:৩১প্রায় ৭৪ দিন পরে তালা ভেঙে দলের কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার নেতাকর্মীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে কার্যালয়টি। সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই তালা ভাঙে নেতাকর্মীরা।
-
শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার কাছে তরুণদের প্রত্যাশা
জানুয়ারি ১১, ২০২৪ ১২:০২নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিসহ প্রধান বিরোধীরা ভোটের বাইরে থাকায় এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে বেগ পেতে হয়নি টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। ২২২টি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
আবারও সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন
জানুয়ারি ১০, ২০২৪ ১২:৪৬আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।
-
জোটের ভোটে ছলচাতুরি আর রহস্যজনক কারচুপির অভিযোগ
জানুয়ারি ১০, ২০২৪ ১১:১৬বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে জোটের আলোচনা ছিল বেশ জোরেশোরে। তবে আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগিতে পাওয়া ছটি আসনের মধ্যে চারটিতে হেরে গেছেন ১৪ দলীয় জোটের শরিকরা। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ারকার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।
-
বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি- মন্তব্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
জানুয়ারি ০৯, ২০২৪ ১১:৩১সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও ভাষ্য ওয়াশিংটনের। ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে।
-
বুধবার শপথ নিবেন বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যরা
জানুয়ারি ০৯, ২০২৪ ১০:৫৯দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার ১০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।
-
জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল আওয়ামী লীগ, ইশতেহারের ওয়াদা পালনের প্রতিশ্রুতি
জানুয়ারি ০৮, ২০২৪ ১৩:১০জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।