-
অর্থ পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেফতার
মে ১৪, ২০২২ ১৩:৩৮এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার কোটি টাকা লোপাট করে পলাতক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আজ শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেফতার করেছে ভারতের অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা (ইডি)।
-
চিনি খেয়ে বছরে ১০.২ টন প্লাস্টিক ঢুকছে বাংলাদেশীদের দেহে!
মে ১৩, ২০২২ ১৬:০৭বাংলাদেশের বাজারে বিভিন্ন নামী প্রতিষ্ঠানের প্যাকেটজাত এবং ও খোলা বাজারে বিক্রি হওয়া সাদা চিনিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।
-
সরকার পতনের আন্দোলন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য
মে ১৩, ২০২২ ১২:৫৭বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
-
প্রেমের ফাঁদ পেতে প্রেমিকের বাড়িতে অবস্থান: অতঃপর কারাগার
মে ১৩, ২০২২ ১১:৪৫বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতে প্রেমিকের বাড়িতে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের তরুণী শিখা আক্তার মৌ বিয়ের দাবিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক হাসানের বাসায় টানা ১১দিন ধরে অবস্থান নিয়েছিলেন । আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে বরগুনা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
-
বিভিন্ন জেলায় অভিযান: বিপুল পরিমান ভোজ্য তেল উদ্ধার, মজুতদারকে জরিমানা
মে ১২, ২০২২ ১৩:৫১সম্প্রতি দেশে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির তেলেসমাতি কারবারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাত করে রাখা বিপুল পরিমান ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন মজুতদার-দোকানীকে ।
-
আগামীতে আসন ভাগাভাগি ও আঁতাতের নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি
মে ১২, ২০২২ ১২:৫২বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন,আগামীতে আসন ভাগাভাগির কোন নির্বাচন হবে না । কোনো আঁতাতের নির্বাচন হতে দেওয়া হবে না।
-
শ্রীলংঙ্কার রাজনৈতিক পরিস্থিতি: ওবায়দুল কাদের ও ফখরুলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য
মে ১১, ২০২২ ১৫:৫৩শ্রীলংকার রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশেও উত্তাপ বাড়াচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমান স্বেচ্ছাচারী সরকারের নির্যাতন আর দুর্নীতির কারনে শ্রীলঙ্কার মতো পরিনতি হবে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দু’দেশে অবস্থা এক নয় তাই এখানে তেমন গণ আন্দোলন হবেনা যে সরকারে পালিয়ে যেতে হবে।
-
হজের প্যাকেজ ঘোষণা, খরচ বাড়লো লাখ টাকা
মে ১১, ২০২২ ১১:৪২চলতি বছরের হজের প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এবার হজযাত্রীদের খরচ লাখ টাকার বেশি বেড়েছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী। সভায় সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়।
-
'বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২৪ ডলার, প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ'
মে ১০, ২০২২ ২০:২০বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশে। আর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা (২ হাজার ৮২৪ মার্কিন ডলার) । আগের বছর (২০২০-২১) মাথাপিছু আয় ছিল ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা ( ২ হাজার ৫৯১ মার্কিন ডলার)।
-
নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে অংশ নেব না: ইসলামি আন্দোলন
মে ১০, ২০২২ ১৩:৩০আগামি জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যাবহার করার ব্যাপারে সরকারে দলের পক্ষ থেকে উৎসাহ দেখা গেলেও বিরোধী দল এতে রাজী নয়।