-
ইউক্রেনকে ইইউ’র আগে ন্যাটোর সদস্য হতে হবে: মেদভেদেভ
এপ্রিল ০৩, ২০২২ ০২:৪৯ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য হতে হবে বলে মন্তব্য করেছে রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার এক বক্তব্যে এ মন্তব্য করেন।
-
শিগগিরই মুখোমুখি বৈঠকে বসতে পারেন পুতিন ও জেলেনস্কি
এপ্রিল ০৩, ২০২২ ০২:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর দিয়েছে রাশিয়ার একাধিক গণমাধ্যম। ইউক্রেনের একজন শান্তি আলোচকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও জেলনস্কির সাক্ষাতের সম্ভাব্য স্থান হতে পারে তুরস্ক।
-
‘কমান্ডার ইন চিফ হিসেবে আমি এ নিয়ে কারো সঙ্গে কথা বলব না”
এপ্রিল ০২, ২০২২ ০৯:৩৯ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের উত্তরাঞ্চল থেকে রাশিয়া ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে তবে তা নজরে পড়ার মতো। নতুন এক ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি।
-
যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে
মার্চ ৩১, ২০২২ ১৭:৪৪ড. সোহেল আহম্মেদ: যুদ্ধে ভয়াবহ নৃশংসতার চিত্র দেখলেই কবীর সুমনের গানের দু’টি লাইন খুব মনে পড়ে-‘যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও’। শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নয়; ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের প্রতিদিনের চিত্র এই আকুতির জন্ম দেয়। তবে জানি এই আকুতি হৃদয়ছোয়া হলেও বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে তা একেবারেই অবাস্তব।
-
নিরপেক্ষ থাকার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন
মার্চ ২৮, ২০২২ ১১:১১রাষ্ট্র হিসেবে নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আছেন।
-
ন্যাটো জোটে যোগ না দেয়ার অঙ্গীকার করলেন জেলেনস্কি
মার্চ ২৩, ২০২২ ০৪:১৩চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও তৈরি আছেন। তিনি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়।
-
ইসরাইলের কাছে 'আয়রন ডোম' প্রতিরক্ষাব্যবস্থা চাইলেন জেলেনস্কি
মার্চ ২১, ২০২২ ১২:৫৬ইউক্রেনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠাতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (রোববার) ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে এ অনুরোধ জানান।
-
ইউক্রেন অবাস্তব কথা বলে আলোচনা থেকে বেরিয়ে যেতে চায়: পুতিন
মার্চ ২১, ২০২২ ০৪:৫১ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের আলোচনায় কোনো সমঝোতা না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ২৪ ফেব্রয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দু’দেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু এসব বৈঠকে ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনে সমঝোতা হয়নি।
-
পুতিনের সঙ্গে আবারো আলোচনার আহ্বান জানালেন জেলেনস্কি
মার্চ ১৯, ২০২২ ১৪:১০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার সামরিক অভিযানের ২৪তম দিনে তিনি নতুন করে এই আহ্বান জানালেন।
-
রাশিয়ার সঙ্গে ১৫ ধারাবিশিষ্ট সমঝোতার খবর অস্বীকার করল ইউক্রেন
মার্চ ১৭, ২০২২ ১১:৪০যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ১৫ ধারাবিশিষ্ট একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক আজ (বৃহস্পতিবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ওই সমঝোতার কথা অস্বীকার করেছেন।