-
ভারতের ক্ষেপণাস্ত্র আঘাতের পর পাকিস্তানের প্রতিক্রিয়া
মার্চ ১৪, ২০২২ ১২:২৫পাকিস্তান সরকার সেদেশে ভারতের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাতের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। গত বুধবার ভারতের একটি ক্ষেপণাস্ত্র রাজধানী ইসলামাবাদের ৫০০ কিলোমিটার ভেতরে আঘাত হানে। তবে তাতে ওয়ারহেড বসানো ছিল না অর্থাৎ কোনো বিস্ফোরক তাতে ছিল না। ফলে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
-
মুসলিমরা ভোট দেয়নি, এবার দ্রুত গতিতে চলবে বুলডোজার : বলদেব সিং
মার্চ ১৩, ২০২২ ১৬:৪২ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত বিজেপি বিধায়ক বলদেব সিং আউলাখ বলেছেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, সেজন্য বুলডোজার এবার দ্রুত গতিতে চলবে।
-
পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার
মার্চ ১৩, ২০২২ ১৫:৪৬ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তান
মার্চ ১৩, ২০২২ ১৩:১৪পাকিস্তানের ভেতরে ‘দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র’ ছোঁড়া নিয়ে ভারত সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় পাকিস্তান। পাকিস্তান বলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ভারত অতিশয় সাধারণ ব্যাখ্যা দিয়েছে।
-
মসজিদের লাউডস্পিকার নামিয়ে ফেলার হুমকি দিলেন হিন্দু যুব বাহিনীর নেতা
মার্চ ১২, ২০২২ ১৬:১৫ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে হিন্দু যুব বাহিনীর নেতা আয়ুষ ত্যাগী মসজিদের লাউডস্পিকার নামিয়ে ফেলার হুমকি দিয়েছেন। আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় এ সংক্রান্ত খবর প্রকাশ্যে এসেছে।
-
বাংলায় আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে: রাজীব বন্দ্যোপাধ্যায়
মার্চ ১২, ২০২২ ১৫:২১ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেছেন, ‘যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। বিজেপিকে মানুষ দেখতে পাবে না। এবং এই বিরোধী নেতাকেও আগামীদিনে খুঁজে পাওয়া যাবে না।’ রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পাকিস্তানে ‘দুর্ঘটনাক্রমে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের দুঃখ প্রকাশ
মার্চ ১২, ২০২২ ০৪:৪২ভারত বলেছে, দেশটি গত সপ্তাহে ‘কারিগরি ত্রুটির’ কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় এই ব্যাখ্যা দিয়েছে ভারত।
-
ইলেকশন মেশিনারির জোরে বিজেপি কয়েকটি রাজ্যে জিতেছে: মমতা
মার্চ ১১, ২০২২ ১৬:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ইলেকশন মেশিনারির জোরে কয়েকটি রাজ্য জিতে বিজেপি ২০২৪ সালের বাজনা বাজাতে শুরু করেছে। তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরের সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাইলট
মার্চ ১১, ২০২২ ১৪:৪৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে উত্তর কাশ্মীরে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছে। কো-পাইলটের অবস্থা আশঙ্কাজনক।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ গেরিলা নিহত
মার্চ ১০, ২০২২ ১৫:৩২জম্মু-কাশ্মীরে দু’টি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে প্রথম সংঘর্ষ হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নয়না বাটপোরায়। এ সময় দুই গেরিলার মৃত্যু হয়। আজ বিকেল পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান চলে। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।