-
মোদি ‘হারাতঙ্ক’ রোগে ভুগছেন আর উল্টোপাল্টা বকছেন: মমতা
এপ্রিল ২০, ২০১৯ ১৯:৫০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে ‘হারাতঙ্ক’ রোগে ভুগছেন আর রোজ উল্টোপাল্টা বকছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পানিঘাটায় এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
মোদিবাবুরা আবার ক্ষমতায় এলে স্বাধীনতা ও গণতন্ত্র থাকবে না: মমতা
এপ্রিল ১৯, ২০১৯ ১৩:২২ভারতের লোকসভা নির্বাচনে মোদিবাবুরা আবার ক্ষমতায় চলে এলে দেশে স্বাধীনতা ও গণতন্ত্র থাকবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দলীয় সমাবেশ ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
আমরা ধর্মের নামে কোনো বিভাজন বরদাস্ত করব না: মমতা
এপ্রিল ১৮, ২০১৯ ১৬:০৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা ধর্মের নামে বিভাজন বরদাস্ত করব না।' লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। মমতা এদিন পাকুয়াহাট ও সামসীতেও জনসভায় ভাষণ দেন।
-
দাঙ্গা দিয়ে যাদের হাতেখড়ি তাঁরা আজকে দেশ চালাচ্ছে: মমতা
এপ্রিল ১৭, ২০১৯ ১১:৫৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি বাবুরা জানেন সারা ভারতে তাঁরা হারবেন। সেজন্য বাংলায় এধার-ওধার করে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। অনেক আসন পাওয়ার আশা করছেন বাংলায়। এখানে হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধাবে।’
-
বিজেপি ক্ষমতায় এলে সংবিধান ধ্বংস করে দেবে: মমতা
এপ্রিল ১৬, ২০১৯ ১৬:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে দেশের সংবিধান ধ্বংস করে দেবে, স্বাধীনতা ও গণতন্ত্র থাকবে না। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) ইটাহারে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। তৃণমূল নেত্রী এদিন নারায়ণপুরেও এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেন।
-
সিপিএম-কংগ্রেসকে ভোট দিলে বিজেপি শক্তিশালী হবে: মমতা
এপ্রিল ১৫, ২০১৯ ১২:৫৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম-কংগ্রেসকে ভোট দিলে বিজেপি শক্তিশালী হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে মুর্শিদাবাদের ভগবানগোলায় আজ (সোমবার) এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
দেশ বাঁচাতে হলে বিজেপিকে হটান, প্রথম ভোটটা তৃণমূলকে দিন: মমতা
এপ্রিল ১৪, ২০১৯ ১০:১০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দেশকে বাঁচাতে হলে বিজেপিকে হটান। মেহেরবানি করে প্রথম ভোটটা তৃণমূলকে দিন। কারণ আমরাই পারি বিজেপির সঙ্গে লড়তে। এখানে কংগ্রেস, বিজেপি আর সিপিএম মিলেমিশে রামধনু। এদের ভোট নয়।’
-
'ভারত মাতা কী জয়’ বলে বাংলাকে অশান্ত করা যাবে না: অভিষেক
এপ্রিল ১৩, ২০১৯ ১৪:৩৩ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভারত মাতা কী জয়’ বলে বাংলাকে অশান্ত করা যাবে না। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর হাইস্কুল মাঠে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন।
-
এবারের নির্বাচন বিজেপিকে ভারত থেকে বিদায় করার নির্বাচন: মমতা
এপ্রিল ১০, ২০১৯ ১৩:৩২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতের মাটি থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায় করার নির্বাচন। বিজেপিকে বাংলা থেকে দূর করার নির্বাচন।’
-
ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়: জ্যোতিপ্রিয় মল্লিক
এপ্রিল ০৯, ২০১৯ ১৭:২৯ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠিত হবে। ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনারা জেনে রেখে দিন। বাংলায় ৪২ লোকসভা আসনের মধ্যে ৪২টিতেই জয়ী হবে তৃণমূল।’