• কানাডার অভিযোগের কোনো ভিত্তি নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

    কানাডার অভিযোগের কোনো ভিত্তি নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

    ফেব্রুয়ারি ১১, ২০২০ ১৩:৩৮

    ইরানে ভুলবশত গুলি করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ব্যাপারে কানাডা আদালতে যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

  • মধ্যপ্রাচ্যের বীরদের যারা সন্ত্রাসী বলবে এ অঞ্চলে তাদের স্থান হবে না: জারিফ

    মধ্যপ্রাচ্যের বীরদের যারা সন্ত্রাসী বলবে এ অঞ্চলে তাদের স্থান হবে না: জারিফ

    ফেব্রুয়ারি ১১, ২০২০ ০২:৫৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে যারা মধ্যপ্রাচ্যের বীর সেনানীদের সন্ত্রাসী বলবে এ অঞ্চলে তাদের কোনো স্থান নেই।তিনি সোমবার বিকেলে তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন।

  • ইরানের সর্বোচ্চ নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর টুইটার একাউন্ট বন্ধের দাবি সিনেটরদের

    ইরানের সর্বোচ্চ নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর টুইটার একাউন্ট বন্ধের দাবি সিনেটরদের

    ফেব্রুয়ারি ০৯, ২০২০ ০২:৫৩

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের টুইটার একাউন্ট বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন একদল মার্কিন সিনেটর। তারা টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি’কে লেখা এক চিঠিতে হুমকি দিয়ে বলেছেন, তিনি যদি ইরানি কর্মকর্তাদের একাউন্ট বন্ধ না করেন তাহলে টুইটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

  • ‘সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা দিতে প্রস্তুত ইরান’

    ‘সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা দিতে প্রস্তুত ইরান’

    ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১৭:৫৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বন্ধুপ্রতিম সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

  • ট্রাম্পের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে: ইরান

    ট্রাম্পের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে: ইরান

    ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১৪:৩৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সন্ত্রাসবাদের জন্য আলাদা তিনটি মামলা করা হবে।

  • ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বাস্তবায়ন ঠেকিয়ে দেয়ার চেষ্টা করবে ইরান: জারিফ

    ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বাস্তবায়ন ঠেকিয়ে দেয়ার চেষ্টা করবে ইরান: জারিফ

    ফেব্রুয়ারি ০৫, ২০২০ ০৩:৪৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস নগরীকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তার দেশের সমর্থনের কথা ঘোষণা করেছেন। গতরাতে (মঙ্গলবার রাতে) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জারিফ।

  • করোনাভাইরাস নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করলেন জারিফ

    করোনাভাইরাস নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করলেন জারিফ

    ফেব্রুয়ারি ০৪, ২০২০ ০৪:৪৩

    চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের পাশাপাশি দ্বিপক্ষীয় আরো কিছু বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

  • মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানাল ইরান ও তুরস্ক

    মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানাল ইরান ও তুরস্ক

    ফেব্রুয়ারি ০৩, ২০২০ ০৪:১৬

    ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে আমেরিকার পক্ষ থেকে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

  • ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য দুঃস্বপ্ন: জারিফ

    ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য দুঃস্বপ্ন: জারিফ

    জানুয়ারি ২৯, ২০২০ ০৪:৩২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার উপস্থাপিত কথিত শান্তি চুক্তি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য একটি দুঃস্বপ্ন। তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ওই একতরফা আপোষ চুক্তি উপস্থাপনের পর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

  • দ্বিপক্ষীয় আলোচনার চেষ্টা ‘অলীক কল্পনা’: ট্রাম্পকে জারিফ

    দ্বিপক্ষীয় আলোচনার চেষ্টা ‘অলীক কল্পনা’: ট্রাম্পকে জারিফ

    জানুয়ারি ২৭, ২০২০ ০৩:৫৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপে বসার যে চেষ্টা করছে তা ‘অলীক কল্পনা’ ছাড়া আর কিছু নয়।তিনি রোববার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।