-
মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা ইস্যুতে মাহাথির মোহাম্মাদের সঙ্গে জারিফের বৈঠক
আগস্ট ২৯, ২০১৯ ১৩:৪৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেছেন। কুয়ালালামপুরে ওই বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
-
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্যধারণ করতে বলল মালয়েশিয়া
আগস্ট ০৮, ২০১৯ ২০:৪০কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দু দেশকে সর্বোচ্চ ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
-
কথা রাখবেন ড. মাহাথির; ৩ বছর পর পদত্যাগ
জুন ২৪, ২০১৯ ১৮:৪১মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী তিন বছর পর ক্ষমতা থেকে সরে যাবেন এবং পার্টি কিয়াদিলান রাকাইয়াতের সভাপতি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
-
ইরানকে উসকানি দিচ্ছে আমেরিকা, বিশ্বযুদ্ধের আশঙ্কা: মাহাথির মোহাম্মাদ
জুন ২৩, ২০১৯ ১৪:৪৬মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, আমেরিকা অনবরত ইরানের বিরুদ্ধে উসকানি দিয়ে যাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হতে পারে। তিনি গতকাল (শনিবার) মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
-
ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে বিশ্বে শান্তি আসবে না: মাহাথির মোহাম্মাদ
মে ২৩, ২০১৯ ০৮:২৮মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে বিশ্বে শান্তি আসবে না। তিনি গতরাতে পুত্রাজায়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান খালিদ মাশয়ালের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন।
-
মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে, ৫ বাংলাদেশিসহ নিহত ১১
এপ্রিল ০৮, ২০১৯ ১১:৪৮মালয়েশিয়ায় কারখানার শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ৭ বাংলাদেশিসহ আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।
-
কিমের সৎভাইকে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দ্বিতীয় নারী
এপ্রিল ০১, ২০১৯ ১১:৫৮মালয়েশিয়ার সরকারি কৌঁসুলিরা ভিয়েতনামের এক নারীর বিরুদ্ধে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাইকে হত্যার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এর পরিবর্তে তারা এর চেয়ে কম মাত্রার অপরাধের অভিযোগ এনেছেন যার ফলে ওই নারী শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন।
-
পাকিস্তানে কেউ হামলা করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করবে: মাহাথির
মার্চ ২৮, ২০১৯ ১২:৫০মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, পাকিস্তানের যে সামরিক শক্তি আছে তাতে দেশটির ওপর কেউ হামলার পরিকল্পনা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বর্নমা’ একথা জানিয়েছে।
-
‘পাকিস্তান ডে’ প্যারেডে অংশ নিলেন মাহাথির; সর্বোচ্চ পদকে ভূষিত
মার্চ ২৩, ২০১৯ ১২:১৮মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ পাকিস্তান ডে প্যারেডে অংশ নিয়েছেন এবং তিনদিনের সফর শেষে তিনি আজই মালয়েশিয়া ফিরে গেছেন। পাকিস্তানের গণমাধ্যম মাহাথিরের এ সফরকে সফল বলে মন্তব্য করেছে।
-
এবার সৌদি যুবরাজের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর বাতিল
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ০৬:৫২অজ্ঞাত কারণে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সফর বাতিল করা হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাফিউদ্দিন আব্দুল্লাহ এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।