-
অনুপ্রবেশের মুখে ২৬৯ রোহিঙ্গা মালয়েশিয়া নৌবাহিনীর হাতে গ্রেফতার
জুন ০৯, ২০২০ ১৫:৩৪পালিয়ে উত্তাল সাগরপথে মালয়েশিয়ায় অনুপ্রবেশের মুখে ২৬৯ জন রোহিঙ্গা মালয়েশিয়ার নৌবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। সোমবার ভোরে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যের লঙকাওয়ি দ্বীপের সাগর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে খবর দিয়েছে মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টার ।
-
নিজ দল থেকে বহিস্কৃত হওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন মাহাথির ও তার ছেলে
মে ২৯, ২০২০ ১৩:৫৮মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ দল থেকে তাকে বহিস্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন, আইনের আশ্রয় নেবেন। গতকাল (বৃহস্পতিবার) ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়া (বেরাসাতু) মাহাথিরসহ দলটির পাঁচ নেতাকে বহিষ্কার করেছে।
-
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ব্যর্থ: টেকনাফে ৪ শতাধিক রোহিঙ্গা উদ্ধার
এপ্রিল ১৬, ২০২০ ০৮:১১বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হলবনিয়াপাড়া ঘাট থেকে চার শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া প্রত্যেকেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
-
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়াসিন, মাহাথিরের ক্ষোভ
মার্চ ০১, ২০২০ ০৭:৪৯মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া ইউনাইটেড ইনডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিন। আজ (রোববার) সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে শপথ পড়িয়ে তাঁর হাতে দায়িত্ব তুলে দেন দেশটির রাজা সুলতান আহমাদ শাহ।
-
মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম নন, প্রধানমন্ত্রী হলেন মুহিউদ্দিন ইয়াসিন
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৫:৩৬মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ এ নিয়োগ দিয়েছেন। আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে 'ইস্তানা নেগারা' রাজপ্রাসাদে তার শপথ নেয়ার কথা রয়েছে।
-
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফিরলেন মাহাথির মোহাম্মদ
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০৯:৪০রাজনৈতিক টানাপড়েনের মধ্যে আকস্মিকভাবে পদত্যাগের একদিন পর নিজ কার্যালয়ে ফিরেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় মাহাথিরকে বহনকারী গাড়িকে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল গেটে থামতে দেখা গেছে বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে।
-
অবশেষে পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১০:২৬মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। একইসঙ্গে মাহাথিরের দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া জোট সরকার পাকাতান হারাপান থেকেও পদত্যাগ করেছে।
-
সফর বাতিলের দেড় মাস পর মালয়েশিয়া গেলেন ইমরান খান
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৩:৩৩পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরে গেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চাপের মুখে মালয়েশিয়া সফর বাতিলের প্রায় দেড় মাস পর তিনি কুয়ালালামপুর গেলেন।
-
কাশ্মীর ইস্যুতে আবারও সরব মাহাথির; পাম ওয়েল বর্জনে অবস্থান পরিবর্তন নয়
জানুয়ারি ১৫, ২০২০ ১১:৫০মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, কাশ্মীরের মজলুম জনগণের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত থাকবে। মালয়েশিয়ার পাম ওয়েল বর্জনের ভারতীয় পদক্ষেপ কুয়ালালামপুরকে তার অবস্থান থেকে সরাতে পারবে না বলে তিনি জানান।
-
জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প: মাহাথির
জানুয়ারি ০৭, ২০২০ ১৪:৩৯মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে আইন লঙ্ঘন করেছেন, এটা বেআইনি কাজ। তিনি এই কাজের সম্ভাব্য পরিণতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।