-
মিশরের যাত্রীবাহী বিমান ছিনতাই; নামানো হলো সাইপ্রাসে
মার্চ ২৯, ২০১৬ ০৮:৪৪২৯ মার্চ (রেডিও তেহরান): মিশরের বিমান সংস্থা ইজিপ্টএয়ারের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সাইপ্রাসের লারনাকা বিমান বন্দরে নামানো হয়েছে। রাজধানী কায়রো থেকে আলেকজান্দ্রিয়া যাওয়া পথে বিমানকে ছিনতাই করা হয় বলে সাইপ্রাসের পুলিশ এবং মিশরের বেসামরিক বিমান কর্তৃপক্ষ আজ(মঙ্গলবার) জানিয়েছে।
-
সিরিয়ার জনগণই আসাদের ভাগ্য নির্ধারণ করবে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৮, ২০১৬ ০৭:২৪২৮ মার্চ (রেডিও তেহরান): মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার জনগণই সেদেশের প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ করবে। পররাষ্ট্রমন্ত্রী সামাহ শুকরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যাপারে কায়রোর অবস্থান তুলে ধরতে গিয়ে এ কথা বলেছেন।
-
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ মিশরীয় হজযাত্রী নিহত
মার্চ ১৯, ২০১৬ ১৫:৪৮১৯ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ মিশরীয় ওমরাহ হজযাত্রী নিহত হয়েছেন। মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত মেনা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। এটি বলেছে, আজ পবিত্র মক্কা ও মদীনা শহরের মধ্যবর্তী একটি মহাসড়কে মিশরীয় হজযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয় রাস্তার পাশে ছিটকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে দুর্বল করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ১৬, ২০১৬ ২০:৪০১৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে আজ (বুধবার) এ কথা বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় গোলাবর্ষণের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিরতি বিনষ্ট করছে।
-
রাফাহ সীমান্তে কড়াকড়ি আরোপ বন্ধ করুন: মিশরকে হামাস
মার্চ ১৬, ২০১৬ ১৪:০৮১৬ মার্চ (রেডিও তেহরান): ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকার রাফাহ সীমান্তে কড়াকড়ি আরোপ শিথিল করতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা খলিল আল-হাইয়া গতকাল (মঙ্গলবার) বলেছেন, গাজা থেকে রাফাহ সীমান্ত দিয়ে আরো বেশি লোকজনকে পার হতে দেয়ার জন্য হামাস কায়রো সরকারের প্রতি এ আহ্বান জানায়।
-
গাজার সুড়ঙ্গে পানি ঢেলে বন্যা সৃষ্টি করল মিশর; নিহত ২
মার্চ ১৪, ২০১৬ ১৪:২৯১৪ মার্চ (রেডিও তেহরান): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি বাণিজ্যিক সুড়ঙ্গে পানি ঢেলে বন্যা সৃষ্টি করেছে মিশর। এতে গাজার দুই ব্যক্তি মারা গেছেন। সুড়ঙ্গ পথটি গাজার রাফাহ শহর থেকে মিশরে গিয়েছিল এবং এ পথে জরুরি পণ্য আনা-নেয়া করা হতো। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুড়ঙ্গ থেকে মুহাম্মাদ আব্বাস নামে রাফা শহরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ফাদি আবু দান নামে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
-
মিশরের সিনাই উপদ্বীপে সেনা অভিযান; ২২ তাকফিরি সন্ত্রাসী নিহত
মার্চ ০৬, ২০১৬ ১৩:০৭৬ মার্চ (রেডিও তেহরান): মিশরের সিনাই উপদ্বীপে দেশটির সেনাবাহিনীর এক সাঁড়াশি অভিযানে প্রায় দুই ডজন উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে আরবি সংবাদ সংস্থা মা’ন এ খবর দিয়েছে।
-
শেষ পর্যন্ত সংসদ থেকে বহিস্কৃত হলেন মিশরীয় এমপি তাওফিক ওকাশা
মার্চ ০৩, ২০১৬ ০৯:২১৩ মার্চ (রেডিও তেহরান): ইসরাইলি রাষ্ট্রদূতের সঙ্গে মিশরের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করায় একজন সংসদ সদস্যকে বহিস্কার করেছে মিশরের পার্লামেন্ট। গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় দাখালিয়া প্রদেশে নিজ বাসভবনে ইহুদিবাদী রাষ্ট্রদূত হাইম কোরেনের জন্য নৈশভোজের আয়োজন করেন সংসদ সদস্য তাওফিক ওকাশা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিশরের পার্লামেন্ট।
-
ইসরাইলি রাষ্ট্রদূতকে দাওয়াত: জুতো হামলার শিকার এমপি
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২১:১২২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): কায়রোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত হেইম কোরেনকে নৈশভোজের দাওয়াত দেয়ায় সংসদে হামলার শিকার হয়েছেন তাওফিক ওকাশা নামে মিশরের এক এমপি। আজ (রোববার) সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রতিবাদী সদস্যরা সংসদ থেকে ওকাশার বহিষ্কার দাবি করেন। এর মধ্যে এক সংসদ সদস্য বিতর্কিত এ সংসদ সদস্যের দিকে জুতো ছুড়ে মারেন।
-
মিশরে নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী কেন্দ্র বন্ধের নির্দেশ
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ১০:৪৪১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মিশরে নির্যাতনের শিকার ব্যক্তিদের চিকিৎসা ও প্রামাণ্যচিত্র গ্রহণের সর্বশেষ কেন্দ্র বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। কর্মকর্তারা দাবি করছেন, মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনির্ধারিত আইন লঙ্ঘন করেছে প্রখ্যাত ‘এল নাদিম’ কেন্দ্র। কিন্তু কেন্দ্রটির পরিচালক সরকারের এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।