-
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভে গুলিতে আরও ৩ জন নিহত
ডিসেম্বর ১৯, ২০১৯ ২১:১৮ভারতের কর্ণাটক ও উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের সময় গুলিতে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্নাটকের ম্যাঙ্গালুরু শহরে বিক্ষোভ-সংঘর্ষ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে দুইজন নিহত হয়েছে। উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়েও গুলিতে একজনের প্রাণহানি ঘটেছে।
-
ভারতের নয়া নাগরিকত্ব আইন বৈষম্যমূলক: জাতিসংঘ
ডিসেম্বর ১৩, ২০১৯ ২০:৪১ভারতে নয়া নাগরিকত্ব আইনকে মুসলমানদের জন্য বৈষম্যমূলক হিসেবে বর্ণনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
-
নাগরিকত্ব সংশোধনী বিল: আসামে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত
ডিসেম্বর ১২, ২০১৯ ২০:৫৮ভারতে আসামের গুয়াহাটিতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিতে অন্তত দুইজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
-
সুচি'র বক্তব্য প্রত্যাখ্যান করল রোহিঙ্গারা
ডিসেম্বর ১২, ২০১৯ ১২:৪৩নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-তে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি'র বক্তব্য প্রত্যখ্যান করেছে রোহিঙ্গা মুসলমানরা। আন্তর্জাতিক আদালতে সুচি'র বক্তব্যের পর তারা বলেছেন, রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আদারতে সুচি মিথ্যাচার করেছেন।
-
মহাফাঁদে মুসলিম বিশ্ব: নিভে গেছে ৩ কোটি প্রাণ, সমাধান কোন পথে?
ডিসেম্বর ০৫, ২০১৯ ১৭:৫৭ড. সোহেল আহম্মেদ: এড়ানোযোগ্য মৃত্যু নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত অধ্যাপক গিডেয়ন পোলিয়া। তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে দেখিয়েছেন, ৯/১১-পরবর্তী বিভিন্ন যুদ্ধে তিন কোটি ২০ লাখ মুসলমানের প্রাণ নিভে গেছে।
-
ফিলিস্তিনকে ঘিরে ঐক্য মুসলমানদের বিজয় এনে দেবে: বাহরাইনের প্রধান নেতা
নভেম্বর ১৪, ২০১৯ ১৩:৪৬বাহরাইনের ইসলামি আন্দোলনের প্রধান নেতা শেইখ ঈসা কাসিম বলেছেন, ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে ঐক্য গড়ে উঠছে তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজয় এনে দেবে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে এ কথা বলেন।
-
থাইল্যান্ডের মুসলিমপ্রধান এলাকায় হামলায় নিহত ১৫
নভেম্বর ০৬, ২০১৯ ১৫:৩১থাইল্যান্ডের মুসলিম প্রধান ইয়ালা প্রদেশে গুলিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয় চার গ্রামবাসী। গত মধ্যরাতে প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে।
-
ভারতের মুসলিমরা প্রতিদিন তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য সংগ্রাম করছে: বুখারী
জুলাই ০১, ২০১৯ ১৪:০৬ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে মুসলিমদের হত্যা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন গণপিটুনির ঘটনায় কেন্দ্রীয় সরকার নিশ্চুপ হয়ে রয়েছে। তিনি বলেন, গণপিটুনিতে আইনকে উপহাস করা হচ্ছে। এই বিষয়ে সরকার নীরব রয়েছে।
-
‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় মুসলিম যুবকের ওপর হামলা, ক্ষুব্ধ গম্ভীর
মে ২৭, ২০১৯ ১৩:৪৩ভারতের রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় মুহাম্মাদ বাকের আলম (২৫) নামের এক মুসলিম যুবকের ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গতকাল (রোববার) এ ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত যুবক নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বাড়ি ফিরছিল।
-
রোহিঙ্গা হত্যার ১০ বছর সাজার ১ বছর না যেতেই মিয়ানমারের সেনারা মুক্ত
মে ২৭, ২০১৯ ১২:১৮মিয়ানমারে ১০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্য সাজার মেয়াদ শেষের আগেই মুক্তি পেয়েছেন। তাদের প্রত্যেকের ১০ বছর করে কারাদণ্ড হলেও এক বছরেরও কম সময় কারাগারে থাকতে হয়েছে তাদের৷ দু'জন কারাকর্মকর্তা, দুই কারাবন্দী ও এক সেনাসদস্যের বরাত দিয়ে আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷