-
আদালতে সুচি গণহত্যার দায়ে অভিযুক্ত হবেন: জাতিসংঘ
ডিসেম্বর ১৮, ২০১৭ ১৫:০৫জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা'দ আল-হোসেইন বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে মিয়ানমারের যেসব নেতা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তিনি আরো বলেছেন, বিচারের আওতায় আনলে মিয়ানমারের নেতা ও সামরিক কর্মকর্তারা যে গণহত্যার জন্য অভিযুক্ত হবেন সে সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।
-
মিয়ানমারে নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ শুরু
ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:৩২মিয়ানমারে সাংবাদিকদের ওপর নিরাপত্তা বাহিনীর ধরপাকড় ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন দেশটির সাংবাদিকরা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের প্রতিবাদে তারা এ কর্মসূচি শুরু করেছেন এবং এর অংশ হিসেবে গতকাল (শনিবার) থেকে কালো শার্ট পরার ঘোষণা দিয়েছেন তারা।
-
মিয়ানমারে ২ সাংবাদিক আটক; কঠোর সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১৪, ২০১৭ ১৬:৪৫মিয়ানমারে বার্তাসংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকসহ সেখানে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আজ (বৃহস্পতিবার) বলেছেন, মিয়ানমারের ইয়াঙ্গুনে দুই সাংবাদিককে আটকের ঘটনা এ বার্তাই দিচ্ছে যে, সেদেশে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে।
-
রোহিঙ্গা বিষয়ে অস্ট্রেলিয়া ও পাশ্চাত্যের ভণ্ডামি এবং সু চি’র অশুচি-জান্তার পক্ষ নেয়ার রহস্য
ডিসেম্বর ০৪, ২০১৭ ০৯:৪২মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা এখনও চরম সংকট ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ প্রসঙ্গে সম্প্রতি 'সু চি নৃশংস বৌদ্ধ-মগ-ঘাতকদের চেয়েও বেশি অপরাধী: বিশ্লেষক' শীর্ষক যে ফিচারটি প্রকাশ করা হয়েছিল এই ওয়েব-সাইটে তার দ্বিতীয় অংশ এখানে দেয়া হল:
-
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ইহুদিবাদী ইসরাইল
ডিসেম্বর ০২, ২০১৭ ০৫:০৯তেল আবিবে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ম্যাং ম্যাং লিনকে (mang mang lin) ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গত কয়েক মাস ধরে ইসরাইল মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বলে ম্যাং লিন বক্তব্য দেয়ার পর তাকে তলব করা হলো।
-
রোহিঙ্গাদের ওপর সহিংসতার সমালোচনা করলেন বাংলাদেশের প্রেসিডেন্ট
ডিসেম্বর ০১, ২০১৭ ০৪:৩৩বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হামিদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর সহিংস আচরণের সমালোচনা করেছেন। তিনি বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সফররত ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে এই সমালোচনা করেন।
-
মিয়ানমারকে প্রতিবেদন দাখিল করার জন্য জাতিসংঘের আলটিমেটাম
নভেম্বর ২৯, ২০১৭ ০৩:৪০জাতিসংঘের ‘নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করা বিষয়ক কমিটি’ মিয়ানমার সরকারকে রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।
-
রোহিঙ্গা শব্দটি ব্যবহার করলেন না পোপ; চলছে সমালোচনা
নভেম্বর ২৮, ২০১৭ ১৭:৪৪বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মিয়ানমারে তার ভাষণে একবারও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি। তিনি আজ (মঙ্গলবার) মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেওয়া ভাষণে পোপ বলেছেন, ধর্মীয় ভিন্নতাকে বিভেদ ও অবিশ্বাসের উৎস করা উচিত নয়। ঐক্য, ক্ষমাশীলতা ও সহনশীলতার প্রয়োজন।"
-
মিয়ানমারে ধর্মীয় বৈষম্য নেই: সেনাপ্রধানের দাবি
নভেম্বর ২৮, ২০১৭ ১২:৪৮মিয়ানমারে ধর্মীয় বৈষম্য নেই বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। গতকাল (মঙ্গলবার) ইয়াঙ্গুনে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি এ দাবি করেন।
-
রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত বাংলাদেশ-মিয়ানমার: দু মাসের মধ্যে প্রক্রিয়া শুরু
নভেম্বর ২৫, ২০১৭ ১২:৫২রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের ফেরত নেয়ার ব্যাপারে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা হয়েছে। মিয়ানমারের নেপিডোতে সম্প্রতি অনুষ্ঠিত আসেম সম্মেলনে যোগ দেয়ার পর দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি এ তথ্য জানান। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতা নিতে দু দেশই সম্মত হয়েছে।