-
নাথুরাম গডসে ও নরেন্দ্র মোদির মতাদর্শ একই: রাহুল গান্ধী
জানুয়ারি ৩০, ২০২০ ১৮:৪০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, নাথুরাম গডসে ও নরেন্দ্র মোদির মতাদর্শ একই। উভয়ের মধ্যে কোনও পার্থক্য নেই। আজ (বৃহস্পতিবার) কেরালার ওয়েনাডে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
যে কারণে বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ বললেন রাহুল গান্ধী
নভেম্বর ২৯, ২০১৯ ০০:৫৭ভারতে ক্ষমতাসীন দল বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গতকাল (বুধবার) সংসদে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে উল্লেখ করেছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।
-
রাফায়েল ক্রয়ে দুর্নীতি: রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ, রাহুলকে সতর্ক
নভেম্বর ১৪, ২০১৯ ১৭:৫৭ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে সতর্ক করেছে আদালত।
-
মহারাষ্ট্রের ধারাবিতে আযান শুনে ভাষণ থামালেন রাহুল গান্ধী
অক্টোবর ১৫, ২০১৯ ১৩:০৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় স্থানীয় মসজিদগুলো থেকে থেকে আযানের শব্দ শুনে বক্তব্য বন্ধ করে দেন। আযান শেষ হওয়ার পরে আযানের দোয়া পড়া পর্যন্ত রাহুল বক্তব্য বন্ধ রাখেন। এ সংক্রান্ত এক ভিডিও কার্যত ভাইরাল হয়েছে। মহারাষ্ট্রে আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
-
প্রধানমন্ত্রী মোদি কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেন: রাহুল গান্ধী
অক্টোবর ১৪, ২০১৯ ১৯:৪৫ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সমালোচনা করে বলেছেন, ‘আজকাল মোদিজী এবং খাট্টারজী’র ভাষণে কেবল মিথ্যা প্রতিশ্রুতি শোনা যায়।' তিনি আজ (সোমবার) হরিয়ানার নুহতে বিশাল জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
অর্থনীতি রসাতলে গেলেও মোদির মুখে কোনও কথা নেই: রাহুল গান্ধী
অক্টোবর ১৩, ২০১৯ ২১:১৭ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের অর্থনীতি রসাতলে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কোনও কথা নেই! মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (রোববার) লাতুরে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
-
আমরা একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলেছি, এটা খুব স্পষ্ট: রাহুল গান্ধী
অক্টোবর ০৪, ২০১৯ ১৯:২২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রত্যেকেই জানেন দেশে কী ঘটছে। এটা কারও কাছে গোপন নয়, গোটা দেশ এটা জানে। গোটা বিশ্বও তা জানে। আমরা স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে চলেছি, এটা খুব স্পষ্ট। আজ (শুক্রবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে: অমিত শাহ
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৭:৪৪ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাহুল গান্ধী যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে। তিনি আজ (রোববার) কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে কঠোর সমালোচনা করেন।
-
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সহিংসতায় উসকানি দিচ্ছে পাকিস্তান: রাহুল গান্ধী
আগস্ট ২৮, ২০১৯ ১৪:৩৭ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সেখানে সহিংসতায় উসকানি দিচ্ছে। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল ওই মন্তব্য করেন।
-
জাতীয়তাবাদের নামে কাশ্মীরে লাখো মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে: প্রিয়াঙ্কা
আগস্ট ২৫, ২০১৯ ১৮:০২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, জাতীয়তাবাদের নামে লাখো মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। তিনি আজ (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই মন্তব্য করেন।