-
পশ্চিমারা আমাদেরকে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করতে বাধ্য করেছে: বেলারুশ
মে ২৯, ২০২৩ ১৩:০৮বেলারুশের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের সামনে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা ছাড়া আর কোনো বিকল্প রাখেনি।
-
ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
মে ২৯, ২০২৩ ১০:১১ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউক্রেনের জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ও সাবেক কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি। ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র সরবরাহ করছে- এমন ভিত্তিহীন অভিযোগ তুলে এই প্রস্তাব উত্থাপন করেছেন তিনি।
-
যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে: প্রতিরক্ষামন্ত্রী
মে ২৮, ২০২৩ ১৫:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, যেকোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের সীমাবদ্ধতা নেই।
-
হোঁচট খেলো ইউরোপীয় ইউনিয়ন, হাঙ্গেরির সঙ্গে যোগ দিল গ্রিস
মে ২৮, ২০২৩ ১৫:৪৭ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আলোচনা অচল অবস্থার মুখে পড়েছে। হাঙ্গেরি এবং গ্রিসের বিরোধিতার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে।
-
৮০ ভাগ চীনা নাগরিক ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকাকে দোষী মনে করে
মে ২৮, ২০২৩ ১৩:১০ইউক্রেন যুদ্ধের জন্য চীনের শতকরা ৮০ ভাগ মানুষ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দোষী বলে মনে করে। এই যুদ্ধের জন্য চীনের দশ ভাগের কম নাগরিক রাশিয়াকে দোষারোপ করে।
-
রাশিয়াকে ড্রোন দেয়া বন্ধ করুন: ইরানের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের আহ্বান
মে ২৮, ২০২৩ ০৮:৩৮ইউক্রেনের প্রেসিডেন্ট আবারো ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে রাশিয়াকে ড্রোন সরবরাহ না করার জন্য ইরানের কাছে আহ্বান জানিয়েছেন।
-
যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে
মে ২৮, ২০২৩ ০৫:৩০ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের শর্ত আবার ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সবার আগে ইউক্রেনকে ‘নিরপেক্ষ’ থাকার ঘোষণা দিতে এবং ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ মেনে নিতে হবে। পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।
-
পরমাণু অস্ত্র নিয়ে অপরকে লেকচার দেবেন না: ওয়াশিংটনকে মস্কো
মে ২৮, ২০২৩ ০৫:২৬বেলারুশে নিজের পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন সমালোচনা নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ওয়াশিংটন কয়েক দশক ধরে রাশিয়াকে টার্গেট করে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে। কাজেই এ ব্যাপারে রাশিয়াকে লেকচার দেয়ার কোনো অধিকার আমেরিকার নেই।
-
রাশিয়ার পাইপলাইন স্থাপনায় ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে মস্কো
মে ২৭, ২০২৩ ১৪:১৭বেলারুশ সীমান্তবর্তী রাশিয়ার স্কভ শহরের একটি তেলের পাইপলাইন স্থাপনার ওপর চালানো ড্রোন হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে।
-
ন্যাটো জোটের মারাত্মক ভুল ইউক্রেন যুদ্ধের সূচনা করেছে
মে ২৭, ২০২৩ ১৩:৩১মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, ন্যাটো জোটের মারাত্মক ভুলের কারণেই আজকে ইউক্রেন সংঘাতের সৃষ্টি হয়েছে। তিনি বললেন, ২০০৮ সালে যখন ইউক্রেন প্রথম ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন থেকেই সংকটের শুরু।