-
হিটলার ইহুদি রক্তের: নতুন বিবৃতি রাশিয়ার, অবস্থান বদলাননি ল্যাভরভ
মে ০৩, ২০২২ ১৫:১৪দখলদার ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেল আবিবের সমালোচনা করে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে নব্য নাৎসিদের প্রতি সমর্থন দিচ্ছে ইসরাইল।
-
কেউ পরমাণু যুদ্ধ চায় না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ২৭, ২০২২ ১১:২২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিশ্বের কেউ পরমাণু যুদ্ধ দেখতে চায় না। এটি এমন এক যুদ্ধ যাতে সব পক্ষ ক্ষতির মুখে পড়বে।
-
যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করুন: জাতিসংঘ মহাসচিব
এপ্রিল ২৭, ২০২২ ০৯:২৩যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার রাশিয়র সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার।
-
পরমাণু যুদ্ধ অগ্রহণযোগ্য কিন্তু এর ঝুঁকি রয়েছে: রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ০৬:৩০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু যুদ্ধ অগ্রহণযোগ্য এবং গত জানুয়ারি মাসে এ বিষয়ে আমেরিকা ও অন্য পরমাণু শক্তিধর দেশগুলোকে মস্কো একমত করতেও সক্ষম হয়েছিল। কিন্তু তারপর থেকে পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গেছে এবং পরমাণু সংঘাত এখন বাস্তব এবং মারাত্মক ঝুঁকির কারণ হয়েছে।
-
ইউক্রেন নমনীয় না হলে আলোচনায় সুফল আসবে না: ল্যাভরভ
এপ্রিল ২১, ২০২২ ০৬:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার দাবি কতটা মেনে নেয় তার ওপর কিয়েভের সঙ্গে মস্কোর আলোচনার ফলাফল নির্ভর করছে। তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তুরস্ক এ পর্যন্ত একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে যদিও সেসব আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো ফল পাওয়া যায়নি।
-
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রিমান্নার নিয়ন্ত্রণ নিল রুশ সেনারা
এপ্রিল ২০, ২০২২ ০২:৩৪রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিন্না শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ইউক্রেনের সেনারা শহরটি ছেড়ে চলে গেলে রুশ সৈন্যরা গতকাল (মঙ্গলবার) ক্রিমিন্না দখল করে। দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়ার সেনাবাহিনী।
-
বাইডেনের বক্তব্যের কড়া জবাব দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ
এপ্রিল ০৫, ২০২২ ০২:৪৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার কড়া জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
মার্কিন নিষেধাজ্ঞা যৌথ প্রচেষ্টায় অকার্যকর করবে ইরান ও রাশিয়া
মার্চ ৩১, ২০২২ ০৬:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার জন্য তেহরান ও মস্কো যৌথ প্রচেষ্টা চালাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় যেদিন নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদিনই তিনি একথা বললেন।
-
ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না রাশিয়া: ল্যাভরভ
মার্চ ২০, ২০২২ ০৫:৪৭ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় রাশিয়ার দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপে স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি। তিনি আরো বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনও বিশ্বাসঘাতকতা করবে না।
-
ইউক্রেনের সঙ্গে আলোচনায় সমঝোতার কাছাকাছি রয়েছি: রাশিয়া
মার্চ ১৯, ২০২২ ০৪:৪০ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনায় সমঝোতার কাছাকাছি থাকার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে কয়েক দফা আলোচনায় অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র রুশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।