-
আঞ্চলিক কূটনীতিতে সুবাতাস: সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২৩ ০৫:৩১১১ বছরের মধ্যে সিরিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৌদি আরব সফরে গেছেন ফয়সাল মিকদাদ।রিয়াদের সঙ্গে দামেস্কের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এই সফরকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
-
আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব
এপ্রিল ০৭, ২০২৩ ১০:৫২অবশেষে নিজেদের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে ইরান ও সৌদি আরব। গতকাল (বৃহস্পতিবার) চীনের রাজধানী বেইজিং-এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেন।
-
সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও দূতাবাস খোলা নিয়ে আলোচনা
এপ্রিল ০৬, ২০২৩ ১৫:১৬সিরিয়া এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য টেলিফোনে আলোচনা করেছেন। গতকাল (বুধবার) শেষ বেলায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আম্মার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।
-
তেহরান ও রিয়াদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে সাক্ষাতে মিলিত হন এবং তেহরান ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আবারো একমত হন।
-
ইরানে কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর: তেহরান-দোহার মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর তাগিদ
মার্চ ২৮, ২০২৩ ১১:৩২তেহরান সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হন। ।
-
'ইরানের গতিশীল কূটনীতি এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি সঠিক পথে রয়েছে'
মার্চ ২৭, ২০২৩ ১২:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতির সর্বশেষ অগ্রগতির আলোকে তেহরান একটি 'ভারসাম্যপূর্ণ' এবং 'গতিশীল বৈদেশিক নীতি' বাস্তবায়নের জন্য সঠিক পথে এগোচ্ছে।
-
এবার সিরিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার খবর
মার্চ ২৪, ২০২৩ ১১:১৬সৌদি আরব ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং পরস্পরের দেশে দূতাবাস চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে।
-
ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিকে স্বাগত জানাল আরব আমিরাত
মার্চ ২৪, ২০২৩ ১১:১২ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে।
-
চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী হচ্ছে: হোয়াইট হাউজের স্বীকারোক্তি
মার্চ ২২, ২০২৩ ১১:১০চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করে নিয়েছে আমেরিকা তবে এ সম্পর্ককে একটি জোট বলতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্রাটেজিক কমিউনিকেশন্স কো-অর্ডিনেটর জন কিরবি মঙ্গলবার এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। তবে এই সম্পর্ককে তিনি একটি জোট হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।
-
বাহরাইনসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ইরান: মুখপাত্র
মার্চ ১৫, ২০২৩ ০৫:৫৯প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের নীতির ভিত্তিতে ইরান বাহরাইনসহ সবগুলো আঞ্চলিক দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। গত সপ্তাহে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হওয়ার পর তেহরানের এ আগ্রহের কথা জানালেন কানয়ানি।