-
‘ঈসা (আ.) ছিলেন দাম্ভিক শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের প্রেরণা’
জানুয়ারি ০১, ২০২২ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, গোটা মানবজাতির নিরাপত্তা ও ভাগ্যলিপি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরো বলেছেন, একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থার গঠন করার জন্য যৌক্তিকতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
-
আমেরিকা ক্ষয়িষ্ণু শক্তি, দিন দিন দুর্বল হচ্ছে
ডিসেম্বর ৩০, ২০২১ ০৯:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, আমেরিকা হচ্ছে এখন ক্ষয়িষ্ণু শক্তি, দিন দিন তারা দুর্বল হচ্ছে। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে গতকাল (বুধবার) রাতে এক টেলিফোন আলাপে তিনি একথা বলেন।
-
ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইব্রাহিম রায়িসি
ডিসেম্বর ২৯, ২০২১ ০৫:৫০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। দু’দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে ২০২২ সালের গোড়ার দিকে এ সফর অনুষ্ঠিত হবে।
-
ইরানের সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে: রায়িসি
ডিসেম্বর ২৬, ২০২১ ১০:৪৯ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত সপ্তাহে যে বিশাল সামরিক মহড়া চালিয়েছে তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি।
-
২০ বছরের আগ্রাসনের ফসল শুধু রক্তপাত ও পশ্চাদপদতা
ডিসেম্বর ১৭, ২০২১ ০৮:৫৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো জোটের দুই দশকের উপস্থিতি দেশটিকে রক্তপাত ও পশ্চাদপদতা ছাড়া আর কিছু দিতে পারেনি। তিনি বৃহস্পতিবার ইরান সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ভালো চুক্তি সম্ভব: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ১২, ২০২১ ০৪:৩১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অন্য পক্ষগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে সম্মত হলে ভিয়েনা সংলাপ থেকে ভালো ফল বের করে আনা সম্ভব। তিনি শনিবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এক সম্মেলন ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।তিনি বলেন, ইরান ভিয়েনা সংলাপ থেকে এরকম একটি সমঝোতা চায়।
-
এ অঞ্চলে বিদেশী হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই: ইরান
ডিসেম্বর ০৯, ২০২১ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদেশী শক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এ অঞ্চলের সমস্ত সমস্যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত।
-
সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রায়িসি
ডিসেম্বর ০৭, ২০২১ ০৩:৫৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘কৌশলগত’ উল্লেখ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অকার্যকর করে দেয়ার চেষ্টা চলছে: রায়িসি
ডিসেম্বর ০৬, ২০২১ ০৪:১৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার সরকার আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অকার্যকর করে দেয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি রোববার রাতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র এক নম্বর টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান।
-
মানবিক কারণে বিদেশি নাগরিকদের টিকা দিচ্ছে ইরান: রায়িসি
ডিসেম্বর ০৫, ২০২১ ০৪:১০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ মানবিক কারণে ইরানে বসবাসরত সকল বিদেশি নাগরিককে করোনাভাইরাসের টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি শনিবার করোনা মোকাবিলার বিশেষ জাতীয় টাস্ক ফোর্সের সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা জানান। রায়িসি বলেন, মানবিক কারণে ইরানে শুরু থেকেই বিদেশি নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয় এবং বর্তমানে তা পূর্ণ উদ্যোমে চলছে। কোনো কোনো ইউরোপীয় দেশ সবেমাত্র বিদেশি নাগরিকদের টিকা দেয়া শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।