-
সৌদি বিমান হামলায় আবার ইয়েমেনি স্কুল শিক্ষার্থী নিহত
এপ্রিল ০৮, ২০১৯ ১৩:৪৫সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানা প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৯২ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। গত বছরও সৌদি আরবের এমন এক হামলায় একটি স্কুলবাস ধ্বংস হয়ে বহু শিক্ষার্থী মারা গিয়েছিল।
-
ইরাকিদের জন্য সৌদি রাজার উপঢৌকন
এপ্রিল ০৬, ২০১৯ ১৩:৪০ইরানের প্রেসিডেন্টের ইরাক সফরের পর এক মাসের কম সময়ের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল ইরাক সফরে গেছে এবং সৌদি রাজাও ইরাকের জন্য অতি মূল্যবান ও লোভনীয় প্রস্তাব দেবেন বলে ঘোষণা করেছেন।
-
লক্ষ্য প্রভাব বিস্তার: ইরাকে কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব
এপ্রিল ০৬, ২০১৯ ১২:৪৪বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশায় ইরাকে আবারো কন্স্যুলেট অফিস খুলেছে সৌদি আরব। ইরাকের সঙ্গে প্রতিবেশী ইরানের সম্পর্ক যখন দিন দিন জোরদার হচ্ছে তখন রিয়াদ সরকার এ পদক্ষেপ নিল।
-
সৌদি আরবের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ কাজ শেষের দিকে: রিপোর্ট
এপ্রিল ০৪, ২০১৯ ০৭:৩০সৌদি আরব তার প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। ‘গুগল আর্থ’ থেকে তোলা ছবির বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক বার্তা সংস্থা ‘ব্লুমবার্গ’ এ তথ্য জানিয়েছে।
-
মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের দেওয়া হচ্ছে লাখ লাখ ডলার: ওয়াশিংটন পোস্ট
এপ্রিল ০২, ২০১৯ ১১:০০সৌদি সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের মুখ বন্ধ রাখতে বিপুল অংকের অর্থ ব্যয় করছে দেশটির রাজ পরিবার। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, বাবার হত্যাকাণ্ডের বিষয়ে মুখ না খুলতে খাশোগির দুই ছেলে ও দুই মেয়েকে লাখ লাখ ডলার মূল্যের বাড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি মাসে হাজার হাজার ডলার দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই তাদের পেছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রেতা ব্রিটেন মধ্যস্থতা করতে পারে না: ইয়েমেন
মার্চ ৩০, ২০১৯ ০৮:৩৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে ব্রিটেন আগ্রাসী সৌদি সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করে যাচ্ছে সে ইয়েমেন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রিয়াদের কাছে লন্ডনের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পক্ষে কথা বলার পর এ হুঁশিয়ারি দিল আনসারুল্লাহ।
-
সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জার্মানি
মার্চ ২৯, ২০১৯ ১২:৪৯সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে জার্মানি। জার্মানির সব ধরনের অস্ত্র এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের সমালোচনা উপেক্ষা করে জার্মানি এ সিদ্ধান্ত ঘোষণা করল।
-
খাশোগি হত্যাকাণ্ডে সৌদি তদন্তে আন্তর্জাতিক মান নেই: জাতিসংঘ
মার্চ ২৯, ২০১৯ ১১:১১জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি আগনেস ক্যালামার্ড বলেছেন, বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব যে তদন্ত চালিয়েছে তা আন্তর্জাতিক মানসম্মত হয় নি।
-
সৌদিকে পরমাণু প্রযুক্তি দিতে আমেরিকার গোপন চুক্তি
মার্চ ২৮, ২০১৯ ০৮:৫৭সৌদি আরবকে গোপনে পরমাণু প্রযুক্তি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রিয়াদের সঙ্গে ছয়টি গোপন চুক্তি করেছে। এসব চুক্তির আওতায় আমেরিকা পরমাণু কর্মসূচিতে সৌদি আরবকে কৌশলগত সহায়তাও দিতে পারবে। আমেরিকার সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
-
যত দ্রুত সম্ভব ইয়েমেনে যুদ্ধ অবসানের জন্য ইরানের আহ্বান
মার্চ ২৬, ২০১৯ ১৩:৪১গত চার বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে নিষ্ফল যুদ্ধ ও ভয়াবহ আগ্রাসন চলে আসছে। এমন সময় এ যুদ্ধ পঞ্চম বছরে গড়াল যখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কর্মকর্তারা স্বীকার করেছেন, দুই কোটি ৪০ লাখের বেশি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এ ছাড়া, দেড় কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে এবং লাখ লাখ শিশু ক্ষুধার্ত। কোনো প্রাকৃতিক সংকট নয় বরং চার বছর ধরে চলা অব্যাহত যুদ্ধ ও আন্তর্জাতিক সমাজের নীরবতা এ পরিস্থিতির জন্য দায়ী।