-
সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছেন সাদ হারিরি
নভেম্বর ০৭, ২০১৭ ১৪:২৯লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। সেখানে তিনি দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন।
-
সৌদি আরবের আরেক প্রিন্স মারা গেছে বন্দুকযুদ্ধে?
নভেম্বর ০৭, ২০১৭ ১৩:৩৯সৌদি আরবের আরকেজন প্রিন্স মারা গেছে বলে টুইটার জগতে খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে- সাবেক রাজা ফাহাদের ছোট ছেলে ৪৪ বছর বয়সী আবদুল আজিজ এ বন্দুকযুদ্ধের শিকার হয়েছেন।
-
মুসলিম বিশ্বে একঘরে হয়ে পড়বে সৌদি আরব: ইরান
নভেম্বর ০৭, ২০১৭ ০৯:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সৌদি আরব নিজের চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য মুসলিম বিশ্বে একঘরে হয়ে পড়বে।
-
ইয়েমেনে যুদ্ধ শুরু করেছে সৌদি কিন্তু পরিণতির জন্য দুষছে ইরানকে: জারিফ
নভেম্বর ০৬, ২০১৭ ২২:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইয়েমেনে সৌদি আরব আগ্রাসী যুদ্ধ শুরু করেছে কিন্তু এখন পরিণতির জন্য তেহরানকে দোষারোপ করছে রিয়াদ। তিনি সোমবার এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
-
আটক প্রিন্স ও ব্যবসায়ীদের অ্যাকাউন্ট জব্দ করবে সৌদি আরব
নভেম্বর ০৬, ২০১৭ ১৪:৫০দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স ও ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। সৌদি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদেরকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের মামলা চলবে।
-
ইরানকে হুমকি দিল সৌদি আরব
নভেম্বর ০৬, ২০১৭ ১৩:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সঠিক সময়ে এবং পন্থায় যথাযথ জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রিয়াদের পক্ষ থেকে এ হুমকি দেয়া হলো।
-
ইয়েমেনের রাজধানীতে সৌদির ‘বোমা-বৃষ্টি’
নভেম্বর ০৬, ২০১৭ ০৯:১৩ইয়েমেনের রাজধানী সানা ও আশপাশের এলাকায় গতকাল (রোববার) ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল বলেছে, ২০১৫ সালে ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরুর পর এটাই ছিল সবচেয়ে খারাপ দিন। গতকাল অন্তত ২৯ বার বিমান হামলা চালানো হয়েছে।
-
ইয়েমেন সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্স নিহত
নভেম্বর ০৬, ২০১৭ ০৩:১৩ইয়েমেন সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সৌদি প্রিন্স নিহত হয়েছে। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-ইখবারিয়া নিউজ চ্যানেল জানিয়েছে, দেশটির আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মুকরিন যখন বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন তখন এটি বিধ্বস্ত হয়।
-
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ১১ সৌদি প্রিন্স গ্রেফতার
নভেম্বর ০৫, ২০১৭ ০৯:১৫সৌদি আরবের ১১ জন প্রিন্স এবং ৩০ জন বর্তমান ও সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের অজুহাতে এ সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
-
সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
নভেম্বর ০৫, ২০১৭ ০৮:৪৫সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত প্রায় তিন বছরের সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলেও দেশটির সেনাবাহিনী জানিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ বিমান বন্দরে আঘাত হেনেছে বলে ইয়েমেন দাবি করেছে।