-
সংকট নিরসন করতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না: কুয়েত
অক্টোবর ২৫, ২০১৭ ০৩:৪১কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আস-সাবাহ সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের সঙ্গে কাতারের সম্পর্কে চলমান সংকট আরো বাড়তে পারে।
-
‘ইরান-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা’
অক্টোবর ২৪, ২০১৭ ০৮:৫৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরান-বিরোধী ঐক্যবদ্ধ জোট গঠনের জন্য মধ্যপ্রাচ্য সফর করেছেন। ইরানের প্রেস টিভিকে গতকাল (সোমবার) দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও যুদ্ধবিরোধী নেতা ব্রায়ান বেকার।
-
ইরাক-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ: স্বাগত জানাল ইরান
অক্টোবর ২৩, ২০১৭ ২২:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি সৌদি আরবের ধ্বংসাত্মক ও অগঠনমূলক আচরণ বন্ধ করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানান।
-
কাতারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় সৌদি আরব: টিলারসন
অক্টোবর ২৩, ২০১৭ ১৪:১৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, পারস্য উপসাগরে সৌদি আরব এবং কাতারের মধ্যে চলমান সংকট নিরসনে তিনি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে সৌদি আরব তার মধ্যস্ততায় এখনো কোনো সাড়া দিচ্ছে না।
-
‘ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি সৌদি রাজা জোরালো সমর্থন দিয়েছেন’
অক্টোবর ২২, ২০১৭ ২৩:০৩আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি জোরালো সমর্থন দিয়েছেন। রিয়াদে সৌদি রাজা সালমানের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন এ কথা বলেন।
-
কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটকে সমর্থন করেছে সৌদি-আমিরাত
অক্টোবর ২২, ২০১৭ ১৩:১৭কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী কথিত গণভোটের প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং আমিরাত। মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক এবং তুরস্কের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য এ পদক্ষেপ নিয়েছে আরবিয় দেশ দু'টি। তারা এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের পদাঙ্ক অনুসরণ করছে বলে মিডল ইস্ট আই বা এমইই নিউজ পোর্টালে প্রকাশিত নিবন্ধে কথা বলা হয়েছে।
-
কাতারে সরকার পরিবর্তনের চেষ্টা করছে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৮, ২০১৭ ১৬:১৭সৌদি আরবের পক্ষ থেকে দোহার সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলে সানি। সেই সঙ্গে তিনি বলেন, কাতারের জনগণের বিরুদ্ধে বল প্রয়োগের উদ্দেশ্যেই দোহার বিরুদ্ধে সৌদি আরব এবং তার মিত্রগুলো অবরোধ দিয়ে রেখেছে।
-
সন্ত্রাসের জন্ম ও বিস্তারে মার্কিন সরকার এবং তার দোসরদের গড-ফাদার-ভূমিকা
অক্টোবর ১০, ২০১৭ ০৭:৩৮সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডন-কুইক্সোটিক ভাষায় দাবি করেছেন যে ইরানিরা হিংস্র ও রক্ত-পিপাসু জাতি! এর কিছুকাল আগে তিনি দাবি করেছেন যে ইরান হচ্ছে সন্ত্রাসের দোসর!
-
ইয়েমেনে সৌদি বাহিনীর হামলায় আরো এক ডজন ব্যক্তি নিহত
অক্টোবর ০৭, ২০১৭ ২০:২৬ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর জঙ্গিবিমান হামলায় নতুন করে আরো এক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়েছে।
-
সৌদি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ: অ্যামনেস্টি
অক্টোবর ০৭, ২০১৭ ১৭:৫২ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে দেশটির শিশুরা নানা অপরাধযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও জাতিসংঘ এখনো নিরব ভূমিকা পালন করায় সংস্থাটির কড়া নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।