• সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি কমিয়ে এনেছি:  ল্যাভরভ

    সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি কমিয়ে এনেছি: ল্যাভরভ

    আগস্ট ২৭, ২০১৬ ১৩:২৯

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে ওয়াশিংটন ও মস্কো পরস্পরকে সহযোগিতা আরো জোরদার করবে। সিরিয়া ইস্যুতে বিরাজমান মতপার্থক্য এবং অবিশ্বাস কমিয়ে আনতে দুই দেশই সম্মত হয়েছে বলে জানান তিনি।

  • সিরিয়ার দারাইয়া শহর ত্যাগ করতে শুরু করেছে বিদ্রোহীরা

    সিরিয়ার দারাইয়া শহর ত্যাগ করতে শুরু করেছে বিদ্রোহীরা

    আগস্ট ২৬, ২০১৬ ১৩:৫৮

    সিরিয়া সরকারের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে দেশটির বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দারাইয়া শহর ছেড়ে যেতে শুরু করেছে। আজ (শুক্রবার) সকালে শুরু হওয়া এ সমঝোতার বাস্তবায়নকে সিরিয়ার সেনাবাহিনীর জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।

  • রাশিয়াকে আবারও বিমান-ঘাঁটি ব্যবহারের সুযোগে দেবে ইরান

    রাশিয়াকে আবারও বিমান-ঘাঁটি ব্যবহারের সুযোগে দেবে ইরান

    আগস্ট ২৬, ২০১৬ ১৩:৪৫

    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানি বিমান ঘাঁটি থেকে রুশ জঙ্গি বিমানের জ্বালানী নেয়া ও পুনরায় সমরাস্ত্র সজ্জিত হওয়া ছিল একটি অস্থায়ী চুক্তি-ভিত্তিক সহযোগিতা; আর সিরিয়ার পরিস্থিতির আলোকে তা আবারও চালু করতে পারে উভয় দেশ।  

  • চিকিৎসা ক্ষেত্রে সিরিয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে চীন

    চিকিৎসা ক্ষেত্রে সিরিয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে চীন

    আগস্ট ২৫, ২০১৬ ১৪:৫৮

    সিরিয়ার সেনাবাহিনীকে চিকিৎসা এবং নার্সিংয়ের ক্ষেত্রে পেশাদারী প্রশিক্ষণ দেবে চীন। এ তথ্য জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান। তিনি আজ (বৃহস্পতিবার) নিয়মিত মাসিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী চীনের মাটিতে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে।

  • সিরিয়ায় বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা

    সিরিয়ায় বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করল আমেরিকা

    আগস্ট ২৫, ২০১৬ ০৭:১২

    সিরিয়ায় মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে বলে স্বীকার করেছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ওপর হামলা চালাতে গিয়ে এসব বেসামরিক মানুষ মারা গেছে।

  • তুর্কি সামরিক অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন: দামেস্ক

    তুর্কি সামরিক অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন: দামেস্ক

    আগস্ট ২৫, ২০১৬ ০৩:১৯

    সিরিয়ার অভ্যন্তরে তুর্কি বিশেষ বাহিনীর অভিযানকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি সেনা অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, দেশটির অভ্যন্তরে যেকোনো ধরনের সামরিক অভিযান হতে হবে দামেস্কের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে।

  • সিরিয়ায় ঢুকল তুরস্কের বিশেষ বাহিনী

    সিরিয়ায় ঢুকল তুরস্কের বিশেষ বাহিনী

    আগস্ট ২৪, ২০১৬ ০৮:২১

    সিরিয়ার ভেতর ঢুকেছে তুরস্কের বিশেষ বাহিনী। তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার একটি নগরীতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের নামে আজ (বুধবার) এ বাহিনী দেশটিতে ঢুকেছে।

  • গৌতা রাসায়নিক হামলায় ফ্রান্সের গোয়েন্দাদের হাত রয়েছে: সিরিয়া

    গৌতা রাসায়নিক হামলায় ফ্রান্সের গোয়েন্দাদের হাত রয়েছে: সিরিয়া

    আগস্ট ২৪, ২০১৬ ০৬:২৫

    জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশের গৌতা এলাকায় ২০১৩ সালে যে রাসায়নিক হামলা হয়েছিল তার পেছনে ফরাসি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। আলেপ্পোয় উগ্র সন্ত্রাসীদের অন্য অপরাধ থেকে জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য এ হামলা চালানো হয়।

  • সিরিয়ার সন্ত্রাসীদের মদদ দিচ্ছে রিয়াদ,আঙ্কারা এবং দোহা: জাফারি

    সিরিয়ার সন্ত্রাসীদের মদদ দিচ্ছে রিয়াদ,আঙ্কারা এবং দোহা: জাফারি

    আগস্ট ২৩, ২০১৬ ১২:১৩

    জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি বলেছেন, সৌদি আরব, তুরস্ক এবং কাতার তার দেশে তৎপর তাকফিরি সন্ত্রাসীদেরকে আর্থিক এবং সামরিক সহায়তা দিচ্ছে।

  • ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করা নিয়ে রাশিয়ার ঘোষণা: বিশ্বাস করছে না আমেরিকা

    ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করা নিয়ে রাশিয়ার ঘোষণা: বিশ্বাস করছে না আমেরিকা

    আগস্ট ২৩, ২০১৬ ০৮:০৪

    রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করেছে বলে মস্কো যে ঘোষণা দিয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আমেরিকা। সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার জন্য রুশ বিমানগুলো ইরানের ঘাঁটি ব্যবহার করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরানের ঘাঁটি ব্যবহার নিয়ে মস্কোর ঘোষণা পরিষ্কার নয়। মস্কো ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করেছে কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায় নি বলে দাবি করেছে আমেরিকা।