-
‘আরব লীগে ফিরতে আগ্রহী নয় সিরিয়া’
জুলাই ১৫, ২০১৬ ১৮:৫৭সিরিয়া বলেছে, যতদিন পর্যন্ত কয়েকটি সরকার আরব লীগের ওপর প্রভাব বিস্তার করে থাকবে ততদিন পর্যন্ত দামেস্ক আর এ সংস্থায় ফিরে আসতে আগ্রহী নয়। সিরিয়া বলছে, এসব প্রভাব বিস্তারকারী দেশ দামেস্ক ও আরব বিশ্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এসব দেশ আরব বিশ্বকে বিভক্ত করেছে।
-
সিরিয়ার মানবিজ শহরে ২৮ দায়েশ নিহত; চলছে ভয়াবহ সংঘর্ষ
জুলাই ১৩, ২০১৬ ২১:২৩সিরিয়ার কৌশলগত মানবিজ শহরে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ’র হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ২৮ সদস্য নিহত হয়েছে। বুধবার শহরের সাবা বাহরাত স্কয়ার এবং আরো গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলের সময় সংঘটিত সংঘর্ষে এসব সন্ত্রাসী নিহত হয়।
-
সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানে হামলা করল দূরপাল্লার রুশ বোমারু বিমান
জুলাই ১২, ২০১৬ ২০:২০রাশিয়া থেকে উড়ে গিয়ে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের ঘাঁটির ওপর হামলা করেছে কৌশলগত ছয়টি দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান। অভিযান শেষে এ সব বিমান নিরাপদে রাশিয়ায় নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে।
-
সিরিয়ার নতুন সরকারের শপথ পড়ালেন প্রেসিডেন্ট আসাদ
জুলাই ১১, ২০১৬ ২১:০৯সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির নতুন সরকারের শপথ পড়িয়েছেন। রাজধানী দামেস্কে সোমবার এ শপথ অনুষ্ঠান হয়। এর আগে গত ২২ জুন প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ার সাবেক বিদ্যুতমন্ত্রী ইমাদ খামিসের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য ডিক্রি জারি করেন।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের মর্টার হামলায় ৮ বেসামরিক ব্যক্তি নিহত
জুলাই ১১, ২০১৬ ১২:০৫সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের ছোঁড়া মর্টার হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আজ (সোমবার) চালানো এ হামলায় ৮০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
-
ইউরোপীয় কোনো কোনো নেতার ভুল নীতিই সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়েছে: আসাদ
জুলাই ১১, ২০১৬ ০৬:৫৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ইউরোপীয় কোনো কোনো নেতার ভুল নীতিই মহাদেশটিতে সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ। এ সব ভুল নীতিসহ সিরিয়ার ভেতরের সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সমর্থন ও রাজনৈতিক সহায়তা দেয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
-
পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
জুলাই ১০, ২০১৬ ০৯:০২কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল নিহত হয়েছেন। তুরস্ক সংলগ্ন উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার একটি নগরীর কাছে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন তিনি।
-
আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে: ফরাসি প্রেসিডেন্ট
জুলাই ১০, ২০১৬ ০৬:২১ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ন্যাটো শীর্ষ বৈঠকের অবকাশে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ইতালি এবং ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ওঁলাদ।
-
সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ হেলিকপ্টার ভূপাতিত করল দায়েশ: ২ পাইলট নিহত
জুলাই ১০, ২০১৬ ০৩:৪৭সিরিয়ার হোমস প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং এর দুই চালক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় । অবশ্য প্রথমে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছিল রাশিয়া।
-
সিরিয়ার আরো একটি কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী
জুলাই ০৯, ২০১৬ ১৫:২২সিরিয়ার সেনাবাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে রাজাধানী দামেস্কের পূর্ব অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর পুনর্দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সঙ্গে সেনাবাহিনী সন্ত্রাসীদের একটি সরবরাহ রাস্তা বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে।