সিরিয়ার আরো একটি কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i14110-সিরিয়ার_আরো_একটি_কৌশলগত_শহরের_নিয়ন্ত্রণ_নিল_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে রাজাধানী দামেস্কের পূর্ব অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর পুনর্দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সঙ্গে সেনাবাহিনী সন্ত্রাসীদের একটি সরবরাহ রাস্তা বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৬ ১৫:২২ Asia/Dhaka
  • সিরিয়ার সরকারি সেনাদের বিজয়োল্লাস
    সিরিয়ার সরকারি সেনাদের বিজয়োল্লাস

সিরিয়ার সেনাবাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে রাজাধানী দামেস্কের পূর্ব অংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর পুনর্দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সঙ্গে সেনাবাহিনী সন্ত্রাসীদের একটি সরবরাহ রাস্তা বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে।

জয়শ আল-ইসলাম সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে দুই সপ্তাহের তুমূল সংঘর্ষের পর সিরিয় বাহিনী স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় আজ (শনিবার) মায়দা শহরটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে বলে সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দায়েশ নিয়ন্ত্রিত পূর্ব ঘুতা এলাকার সঙ্গে মায়দা শহরটি সন্ত্রাসীদের জন্য সরবরাহ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর ধারাবাহিক বিজয়ের এটি সর্বশেষ সাফল্য বলে মনে করা হচ্ছে। এছাড়া, সিরিয়ার সরকারি সেনারা গতকাল (বৃহস্পতিবার) উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগের জন্য সন্ত্রাসীদের একমাত্র রাস্তা ‘কাস্টেলো রোড’ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। এ পথেই উগ্র সন্ত্রাসীরা নিজেদের রসদের চালান পেত।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা চালিয়ে আসছে। সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা জানিয়েছেন, সিরিয়া সংঘর্ষে এ পর্যন্ত ৪ লাখেরও বেশি ব্যক্তি নিহত হয়েছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৯