-
অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক রয়েছে ইরান ও আফগানিস্তান
আগস্ট ১৩, ২০২২ ০২:৪০ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে সম্মত হয়েছে ইরান ও আফগানিস্তান। তিনি নিজের সাম্প্রতিক আফগানিস্তান সফর ও দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে এই সতর্কতার কথা জানিয়েছেন।
-
১৯৯৮ সালের হত্যাকাণ্ডের ঘাতকদের বিচার করার আহ্বান জানাল ইরান
আগস্ট ১২, ২০২২ ১০:০৯আফগানিস্তানের মারাজ-ই-শরিফ শহরের ইরানি কনস্যুলেটে ১৯৯৮ সালের রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিচার করার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সে সময় তালেবানের হাতে মাজার-ই-শরিফ শহরের পতনের মুহূর্তে তালেবানের একটি সশস্ত্র দল ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে আট ইরানি কূটনীতিকদের পাশাপাশি ইরনার একজন সাংবাদিককে হত্যা করেছিল।
-
হিরমান্দের পানির হিস্যা নিশ্চিত করুন: মুত্তকির প্রতি আব্দুল্লাহিয়ানের আহ্বান
জুন ২৫, ২০২২ ০৫:৫৮আফগানিস্তান ও ইরানের মধ্যকার অভিন্ন নদী হিরমান্দের পানির ন্যায্য হিস্যা ইরানকে দেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক টেলিফোনালাপে কাবুলের প্রতি এ আহ্বান জানান।
-
কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু করার আহ্বান তালেবান পররাষ্ট্রমন্ত্রীর
জুন ০১, ২০২২ ০১:৪২আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু করার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারত সরকারের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্কের উন্নতি হচ্ছে বলেও খবর দিয়েছেন তিনি। মুত্তাকি ভারতের নিউজ চ্যানেল ‘সিএনএন নিউজ ১৮’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
-
ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দিল তালেবান
এপ্রিল ১৯, ২০২২ ০৩:৪৮আফগানিস্তানে ইরানের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এই নিশ্চয়তা দেন।
-
পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর খানকে তলব করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৭, ২০২২ ০২:৫৫আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদ জানাতে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানকে তলব করে তার সঙ্গে কথা বলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ প্রতিরক্ষামন্ত্রী শিরিন আখুন্দ।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আমির খান মুত্তাকি
এপ্রিল ০১, ২০২২ ০১:৪৭চীনের তুনশি শহর সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
-
আফগানিস্তানে পুঁজি বিনিয়োগের আহ্বান জানালেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৬:৩১আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশটিতে পুঁজি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা ও আমেরিকায় অন্তত ৭০০ কোটি ডলার অর্থ আটকে পড়ার কারণে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।
-
‘আমেরিকাকে আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে’
জানুয়ারি ২৭, ২০২২ ০৪:২২জাতিংঘের আফগানিস্তান বিষয়ক সাবেক বিশেষ প্রতিনিধি কাই আইডি বলেছেন, আমেরিকাকে অবশ্যই আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরতে দিতে হবে। নরওয়ের রাজধানী অসলো সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
-
মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেয়া হবে: অসলোয় তালেবান পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৬, ২০২২ ০৫:২০আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধিদল নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল (মঙ্গলবার) ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এবং নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী হেনরিক টোন আফগান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।