-
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১৩:৪১বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।
-
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ০৭:৫৯বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির নবনির্বাচিত সদস্যরা আজ (মঙ্গলবার) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নেতারা।
-
পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিলেন নিউইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি
জানুয়ারি ০১, ২০২৬ ১৫:০৪মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ১১১তম মেয়র হিসেবে শতাব্দীপ্রাচীন একটি কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা।
-
আমেরিকা "আর কখনও নয়" এই প্রতিশ্রুতি ভঙ্গ করছে: নিউ ইয়র্ক টাইমস
অক্টোবর ০২, ২০২৫ ১২:২৫পার্সটুডে-আমেরিকার একটি সংবাদমাধ্যম সতর্ক করে দিয়ে লিখেছে: মানবাধিকার প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা গণহত্যার পুনরাবৃত্তি রোধের ঐতিহাসিক প্রতিশ্রুতিকে হুমকির মুখে ফেলেছে।
-
শপথ নিলেন নেপালের ৩ মন্ত্রী; এরা কারা?
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১৭:০৬নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি'র মন্ত্রিসভার তিন সদস্যে শপথ নিয়েছেন। আজ সোমবার রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনের সামনে খোলা আকাশের নিচে নির্মিত অস্থায়ী মঞ্চে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করে টেলিভিশন চ্যানেলগুলো। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।
-
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেত্রী রেখা গুপ্ত
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১৫:৩৯দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী এবং আরএসএসের ঘনিষ্ঠ রেখা গুপ্ত। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
-
শপথের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করলেন
জানুয়ারি ২১, ২০২৫ ১৫:০৭পার্সটুডে: হোয়াইট হাউসে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং কংগ্রেসের বিদ্রোহীদের সাধারণ ক্ষমাসহ একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
-
ক্ষমতায় ফিরেই ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িতদের অব্যাহতি
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪৩আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার) সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথের পর অতিথিদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প তার ভাষায় বলেন, “আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব।”
-
মুখ্যমন্ত্রীর শপথের পর জটিলতা মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:৩২ভারতের মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে জটিলতা এখনও কাটেনি। টানা ১২ দিনের টানাপোড়েনের পর গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তার সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজোটের তিন শরিক মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
-
ভারতের ৫১ তম প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না
নভেম্বর ১১, ২০২৪ ০৮:৫৪আজ (সোমবার) সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেন তিনি। দেশের নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।