আবারো ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i103960-আবারো_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_আগ্রাসন_প্রতিহত_করল_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাতে ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত জাকিয়া শহর লক্ষ্য করে এই হামলা চালায়।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১১:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা  (ফাইল ফটো)
    ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাতে ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত জাকিয়া শহর লক্ষ্য করে এই হামলা চালায়।

সূত্র জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি হতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইসরাইল। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।

গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। আজকের হামলায় কোনো হতাহত ঘটেছে কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হয়। তখন থেকে মূলত সন্ত্রাসীদের সমর্থনে ইসরাইল সিরিয়ার ওপর মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি বারবার আহ্বান জানানো সত্ত্বেও বিশ্ব সংস্থাটি কোনো ভূমকা নেয় নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রহণযোগ্য নীরবতার সুযোগ নিয়ে ইসরাইল অনেকটা অবাধে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।# 

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।