ইসরাইল নজিরবিহীন সংকটে ও পতনের মুখে রয়েছে: বেনেত
https://parstoday.ir/bn/news/west_asia-i108804-ইসরাইল_নজিরবিহীন_সংকটে_ও_পতনের_মুখে_রয়েছে_বেনেত
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইসরাইল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৪, ২০২২ ১৩:৫৯ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত
    ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইসরাইল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে।

তিনি আরও বলেছেন, ইসরাইল তার ৮০ বছর পূর্তি ঘনিয়ে আসার প্রাক্কালে এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং ইসরাইলকে রক্ষা করা যাবে কিনা সেটাই এখন ভাবনার বিষয়।

গতকাল (শুক্রবার) সোশ্যাল মিডিয়াতে এইসব বক্তব্য তুলে ধরেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী। নাফতালি তার ভাষায় 'ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র' যে অতীতে দুই বার ভেঙ্গে গেছে সে কথা উল্লেখ করে বলেন, প্রথমবার এটি ঘটে ওই কথিত রাষ্ট্র গঠনের ৮০ বছর পর ও দ্বিতীয়বার তা ঘটে আরও ৭৭ বছর পর, আর দুইবারই তা ঘটেছে ঘরোয়া দ্বন্দ্বের কারণে। নাফতালি এ প্রসঙ্গে ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা ও বার বার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ও উল্লেখ করেন। 

এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শত শত অবৈধ বসতিতে থাকা উগ্র ইসরাইলি অভিবাসীদের ওপর পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে তাদের ৬৯ শতাংশই মনে করে যে ইসরাইলের ভবিষ্যৎ খুব অন্ধকার এবং এ কারণে তারা উদ্বিগ্ন।

এ ছাড়াও শতকরা ৩৩ শতাংশ ইসরাইলি যুবক নিরাপত্তা না থাকায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সামাজিক বিভাজনের কারণে অধিকৃত ফিলিস্তিন থেকে চলে যেতে চায়। এ জরিপ প্রকাশ করেছে ইসরাইল হাইয়োম নামের একটি ইসরাইলি দৈনিক। 

ইসরাইল যে বাইরের চাপ ছাড়াই ভেতর থেকেই নানা সংকটের কারণে ভেঙ্গে যেতে পারে সে বিষয়ে ইসরাইলের কোনো কোনো নেতা ও গবেষক অতীতেও হুশিয়ারি দিয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/৪