নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে হাইফা নগরীতে বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/west_asia-i117634-নেতানিয়াহুর_মন্ত্রিসভার_বিরুদ্ধে_হাইফা_নগরীতে_বিক্ষোভ_মিছিল
ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীতে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর নেতৃত্বাধীন আসন্ন মন্ত্রিসভার বিরুদ্ধে হাজার হাজার ইসরাইলি বিক্ষোভ মিছিল করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২২ ১৭:১৬ Asia/Dhaka
  • নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে হাইফা নগরীতে বিক্ষোভ মিছিল

ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীতে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর নেতৃত্বাধীন আসন্ন মন্ত্রিসভার বিরুদ্ধে হাজার হাজার ইসরাইলি বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভকারী এবং বামপন্থী মানবাধিকার কর্মীরা হোরেভ সেন্টারের কাছে রাস্তা আটকে বিক্ষোভ করেন। বিক্ভোকারীদের হাতে ছিল প্রজ্জ্বলিত মশাল এবং তারা নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টি ও তার মিত্রদের বিরুদ্ধে স্লোগান দেয়।

এ বিক্ষোভের সময় সবচেয়ে বেশি যে বিষয়টিতে গুরুত্ব দেয়া হয় সেটি হচ্ছে একটি বিতর্কিত বিল যার কারণে ডানপন্থী জোট অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উপর আরো বেশি ক্ষমতা পাবে। এছাড়া, পুলিশ নিয়ে বিতর্কিত নীতি গ্রহণ করতে যাচ্ছে এই মন্ত্রিসভা। পাশাপাশি একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিকে মন্ত্রিত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতা নিয়াহু।

বিক্ষোভ মিছিলের আয়োজকরা সমস্ত ইসরাইলিকে নেতা ইয়াহুর বিতর্কিত মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/২৫