সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে সন্ত্রাসীরা
-
সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসীরা
সিরিয়ার বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনীর বিরুদ্ধে 'বিষাক্ত' অস্ত্র ব্যবহার করেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সন্ত্রাসীরা গতকাল দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্বাঞ্চলীয় ঘুতা এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাক্ত জাতীয় দ্রব্য দিয়ে হামলা চালিয়েছে বলে সিরিয়ান আরব নিউজ এজেন্সি বা সানা জানিয়েছে। এসব রাসায়নিক দ্রব্যের প্রতিক্রিয়ায় বহু সেনা শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সেনারা জোরে জোরে নি:শ্বাস নেয়া চেষ্টা করছেন। এদের মধ্যে আক্রান্ত একজন সেনা জানিয়েছেন, যারা এসব বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন তারা অবসাতগ্রস্ত অনুভব করার পাশাপাশি তাদের মুখে লালার পরিমাণ বেড়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন সেনা জানিয়েছেন, 'আমাদের সামনে একটি ‘স্মোক বোমা’ বিস্ফোরিত হওয়ার পরই থেকে আমরা এসব সমস্যায় ভোগছি।'
এর আগে জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছিলেন, ২০১৩ সালে পূর্বাঞ্চলীয় ঘুতা এলাকায় বিষাক্ত সারিন গ্যাসের হামলায় ৪২৬ জন শিশুসহ ১৪২৯ ব্যক্তি নিহত হয়েছিল।
সিরিয়ার বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে দেশটির সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে আমেরিকার পক্ষ থেকে রেড লাইন ঘোষণার পর এই হামলার খবর এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭