‘হামাস, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই’
https://parstoday.ir/bn/news/west_asia-i132510-হামাস_হিজবুল্লাহর_বিরুদ্ধে_ইসরাইলের_কোনো_প্রতিরোধ_ব্যবস্থা_নেই’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নিয়ন্ত্রণে এমন সুড়ঙ্গ ব্যবস্থা রয়েছে যা দিয়ে ইসরাইলের ওপর হামাসের চেয়েও বৃহৎ পরিসরে হামলা চালানো সম্ভব। ইসরাইলের একজন সরকারি কর্মকর্তা একটি এফএম রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আজ (রোববার) এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৬:০৭ Asia/Dhaka
  • ‘হামাস, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নিয়ন্ত্রণে এমন সুড়ঙ্গ ব্যবস্থা রয়েছে যা দিয়ে ইসরাইলের ওপর হামাসের চেয়েও বৃহৎ পরিসরে হামলা চালানো সম্ভব। ইসরাইলের একজন সরকারি কর্মকর্তা একটি এফএম রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আজ (রোববার) এ কথা বলেছেন।

ইসরাইলের আপার গ্যালিলি রিজিওনাল কাউন্সিলের প্রধান গিয়োরা যেল্‌জ নামের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, হিজবুল্লাহ তার সুড়ঙ্গ ব্যবস্থা ব্যবহার করে ইসরাইলের ওপরে হামাসের চেয়ে বড় হামলা চালাতে পারে। ইসরাইলের এই কর্মকর্তা বলেন, প্রকৃতপক্ষে উত্তর ইসরাইলে হামাস এবং হিজবুল্লাহ ভালো অবস্থানে রয়েছে এবং তাদের বিরুদ্ধে ইসরাইলের কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই।

আপার গ্যালিলি অঞ্চলের সাথে গোলান মালভূমি এবং দক্ষিণ লেবাননের সীমান্ত রয়েছে। সম্প্রতি ইসরাইলের ইয়েদিয়োথ আহরোনোথ পত্রিকা বলেছে, গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি ইহুদি বসতি রয়েছে যেগুলো লেবাননের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

সম্প্রতি দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের ভেতরে হিজবুলাহর যোদ্ধারা হামলা জোরদার করেছে এবং প্রায় দিন তারা ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাক ও অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে হিজবুল্লাহ এই হামলার পথ বেছে নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।