গাজায় ১০৪ দিনে শহীদ ফিলিস্তিনির সংখ্যা এখন প্রায় সাড়ে ২৪ হাজার
কাস্সাম ব্রিগেডের হামলায় গাজায় ৫ ইসরাইলি সেনা খতম
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের রকেট হামলায় গাজার দক্ষিণাঞ্চলে ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। খান ইউনুসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটি ঘটে।
এদিকে গাজার রাফাহ এলাকায় সন্ত্রাসী ইসরাইলি সেনাদের গোলা বর্ষণে ৮ শিশুসহ ২০ জন ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের আল-কুয়েত হাসপাতালে নেয়া হয়েছে।
ওদিকে পশ্চিম তীরের তুলকারাম শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের একজন ছিলেন মুহাম্মাদ ফয়সাল দাউস নামের এক ফিলিস্তিনি যুবক ।
আজ ছিল গাজায় ইসরাইলি হামলার ১০৪ তম দিন। গত সাত অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় ৬০ হাজার জন। #
পার্সটুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।